logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

জনপ্রতিনিধিদের মাধ্যমে জেলার সকল নাগরিকদের সাথে পুলিশ কাজ করতে চায়- পুলিশ সুপার

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৩, ৯:০০ মিনিট

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার সকল নাগরিকদের সাথে মিলেমিশে জেলা পুলিশ কাজ করতে চায়। আর জনপ্রতিনিধিদের মাধ্যমেই জেলার সকলের সাথে কাজ করা সম্ভব বলে জানিয়েছেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপেজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান  এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার জনপ্রতিনিধিগণ তাদের বক্তব্যে স্ব-স্ব এলাকায় যানজট, মাদক, ইভটিজিং, পারিবারিক সহিংসতাসহ আইন-শৃঙ্খলা বিষয়ে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।

পুলিশ সুপার বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে আমরা কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিংসহ নানাবিধ কাজ করছি। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে বিট পুলিশিং এর মাধ্যমে আমরা আমাদের অফিসারদের আপনাদের কাছে পাঠিয়েছি। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের বিট অফিসার, কমিউনিটি পুলিশিং, গ্রাম পুলিশ, নাইটগার্ডসহ সকলে মিলে একসাথে কাজ করতে হবে। এ ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ এবং জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় করে কাজ করলে সুফল পাওয়া যাবে।”

সম্প্রতি কুলাউড়া উপজেলায় জঙ্গি আস্তানা প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ”জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে  হবে। কোন এলাকায় নতুন কোন লোক আসলে তার পরিচয় এবং কাজকর্ম সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধিসহ সবাইকে নজর রাখতে হবে। কুলাউড়ার ঘটনায় আমরা একটু সচেতন হলে আরো আগেই তাদের নির্মূল করা সম্ভব হত।”

পুলিশ সুপার বলেন, ”ইভটিজিং, আত্মহত্যা, পারিবারিক সহিংসতা ইত্যাদি ক্ষেত্রে আমাদেরকে সামাজিকভাবে সচেতনতা তৈরি করতে হবে। সমাজে কোন ঘটনা ঘটলে সেটার বিরুদ্ধে প্রাথমিক স্টেজেই কাজ করতে হবে, যাতে সমস্যাটা বড় না হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ছবি, মেসেজ দেখলে যাচাই-বাছাই করে বিশ্বাস করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো রোধে স্থানীয়ভাবে প্রচারণা চালাতে হবে। ”

মাদক এবং কিশোর গ্যাং সম্পর্কে পুলিশ সুপার বলেন, ” বর্তমান সময়ে কিশোর গ্যাং আর মাদক অনেক বড় সামাজিক সমস্যা। বাইরের কেউ না, আমাদের সমাজের আমাদের ছেলেরাই কিশোর গ্যাং এবং মাদকের সাথে জড়িয়ে পড়ছে। এসব সমস্যা একমাত্র সামাজিকভাবেই প্রতিরোধ করা সম্ভব। চুরি, ডাকাতিসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আমরা যদি একসাথে মিলেমিশে কাজ করতে পারি তাহলে মৌলভীবাজার থেকে এসব সমস্যা দূর করা সম্ভব। 

মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত এই মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মৌলভীবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।#

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top