logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

শাহরুখের সিনেমায় ময়মনসিংহের সঞ্জীতা

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৩, ৮:৫১ মিনিট

অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তার নতুন সিনেমা ‘জাওয়ান’ দিয়ে বলিউডে পা রাখবেন গায়িকা, অভিনেত্রী সঞ্জীতা ভট্টাচার্যের। জন্মসূত্রে বাঙালি এই অভিনেত্রীর বেড়ে ওঠা দিল্লিতে। তবে তার বাবা কলকাতার এবং মা ময়মনসিংহের। সে কারণে নিজেকে প্রবাসী বাঙালি বলে সম্বোধন করেন তিনি।

শাহরুখের সঙ্গে পর্দায় কাজ করা নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই এই বাঙালি অভিনেত্রীর। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন ও ‘জাওয়ান’ সিনেমায় কাজের অভিজ্ঞ জানিয়েছেন সঞ্জীতা।

তিনি বলেন, আমার বেশ কিছু বন্ধু আছে যারা বাঙালি কিন্তু এক ফোঁটা বাংলা বলতে পারে না। আমি আসলে প্রবাসী বাঙালি ঠিকই। তবে আমার বাবা কলকাতার, আর মা ময়মনসিংহের। তাই বাঙাল-ঘটি মিলিয়ে বাংলার চলটাই আমাদের বাড়িতে বেশি।

শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমায় অভিনয়ের সুযোগ প্রসঙ্গে সঞ্জীতা বলেন, ২০২১ সালের জুলাইতে নেটফ্লিক্সে আমার প্রথম সিরিজ ‘ফিলস লাইক ইশক’ মুক্তি পেয়েছিল। তার এক মাস পরেই অর্থাৎ আগস্টে ‘জাওয়ান’ ছবিটিতে অভিনয়ের জন্য ফোন পাই। অতিমারির সময়েই। আমি জানি না তারা কীভাবে আমাকে খুঁজে পেয়েছিলেন। সিরিজটি থেকেই বোধ হয়, কারন তারপরেই আমার কাছে ফোন আসে। তবে আমাকে অডিশন দিতে হয়েছিল।

শাহরুখ-নয়নতারাকে নিয়ে বলেন, আমি ভীষণই লাকি! শাহরুখ স্যার তো অসামান্য। উনি সেটে থাকা মানেই আমরা সবাই বাড়তি এনার্জি পেয়ে যেতাম। তবে নয়নতারাও অসাধারণ। এত বড় তারকা, অথচ তার থেকে বিনম্রতা শিখতে হয়। প্রতিদিন নিজেকে নতুন করে আবিষ্কার করা, প্রতিদিন নিজের কাজের জন্য কোনও রকম অভিযোগ না করে পরিশ্রম করা- এই শিক্ষাগুলোই ‘জাওয়ান’-এর সেট থেকে আমার সব থেকে বড় পাওনা। দীপিকার সঙ্গে আমার কোনো দৃশ্য নেই। তবে নয়নতারার সঙ্গে অভিনয় করতে পেরেছি, এটা আমার জীবনের অন্যতম বড় পাওনা।

ছবিটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, বলিউডে এত দিন নায়িকা শুধু নায়কের ছায়া হয়েই পর্দায় থেকেছে। কোনও সিরিজ বা সিনেমার সেটে অভিনেত্রী হিসাবে যখন আমার নিজস্ব একটা ভূমিকা থাকে, যেটা ছবির নায়কের মুখাপেক্ষী নয়— তখন সেখানে কাজ করাটা অনেক বেশি উপভোগ করা যায়। তার উপর ‘জাওয়ান’-এর সেটে এত জন অভিনেত্রী, ছবির ক্রুয়ের সদস্যরাও তখন সবাইকে তাদের প্রাপ্য সম্মান দেন।

এত দিনে দেশে এমন ছবি তৈরি হচ্ছে যেখানে মহিলাদের দৃষ্টিভঙ্গি থেকে গল্প বলা হচ্ছে। মহিলা পরিচালক, মহিলা কলাকুশলীরা কাজ করছেন। ‘জাওয়ান’ ভীষণভাবে নারীকেন্দ্রিক ছবি। এই ছবির মাধ্যমে যে বার্তা দেওয়ার চেষ্টা করেছি আমরা, সেটা আজকের যুগে দাঁড়িয়ে ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা সবাই খুব খুশি যে, এটা একটা প্যান-ইন্ডিয়া ফিল্ম হিসাবে মুক্তি পাচ্ছে। সত্যিই এই ছবিটা সব বয়সের দর্শকের জন্য তৈরি।

‘সত্যি বলতে, আমি এখনও পুরো বিষয়টা বিশ্বাসই হচ্ছে না। প্রায় দু’বছর ধরে আমরা কাজ করছি ‘জাওয়ান’-এ। আর কিছুদিন পরেই ছবিটা মুক্তি পাবে। এবার আস্তে আস্তে বুঝতে পারছি উত্তেজনাটা। আমার মনে হয়, যখন ছবিটা মুক্তি পাবে আর আমি নিজেকে পর্দায় দেখব তখন বোধ হয় উপলব্ধি করতে পারব যে, স্বপ্ন সত্যি হয়েছে।

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘জাওয়ান’। এটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। শাহরুখ খান ছাড়া এখানে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়মণি প্রমুখ। বিশেষ চরিত্রে রয়েছেন দীপিকা পাডুকোন। ছবিটি প্রযোজনা করেছেন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

সংবাদটি শেয়ার করুন

প্রচ্ছদ এর আরও খবর
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

সর্বশেষ সংবাদ

কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top