logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

বঙ্গবন্ধুর নাম কোনদিনই ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না, তেমনি আব্দুল জব্বারের নামও সিলেটের ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না-কুলাউড়ায় প্রতিমন্ত্রী মাহবুব আলী

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৩, ৯:১৯ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, মেগা প্রকল্পের মাধ্যমে দেশ যখন উন্নয়নের মহাসড়কে ভাসছে ঠিক তখন নতুন ভাবে বিএনপি- জামায়াত নানা ষড়যন্ত্র শুরু করেছে। যাতে এ দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁরই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসব অশুভ শক্তিকে মোকাবেলা করে আগামী নির্বাচনেও এ সরকারকে রাষ্ট্রক্ষমতায় রেখে উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রোববার বিকেল ৪ টায় মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং জাতির পিতার ¯েœহধন্য একুশে পদক প্রাপ্ত সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী উপরোক্ত কথাগুলো বলেন।
অ্যাডভোকেট মাহবুব আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছর যাবৎ ধারাবাহিক সুশাসনের ফলে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশ আজ খাদ্য ও বিদুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ সারাদেশে। মেগা প্রজেক্টের মধ্যে পদ্মা সেতু, কর্ণফুলি ট্যানেল, মেট্রোরেল, һপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এলিভেটেট এক্সপ্রেসওয়েহ একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। আগামী ৭ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যে নির্মম ঘটনা ঘটেছিল, যারা ভেবেছিল একসময় যে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যাকান্ডের মধ্যে দিয়ে এই বাংলাদেশে আর কোনদিন মুক্তিযুদ্ধের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা জেগে উঠবে না। আওয়ামীলীগের নাম নিশানা কোনদিনই থাকবে না কিন্তু তারা ভূল ভেবেছে, তারা জানেনাই যে, আব্দুল জব্বারের মতো এই দেশের অগণিত মানুষ বঙ্গবন্ধুর সাহচর্য পেয়েছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে তারা এ দেশে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে, মাত্র ৯ মাসে তারা বিশে^র একটি অন্যতম পরাক্রমশালী সামরিক বাহিনীকে পরাজিত করে এই দেশ স্বাধীন করেছে। সুতরাং বঙ্গবন্ধুর নাম কোন দিনই মুছে ফেলা যাবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যারা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলো তারাই আবার বঙ্গবন্ধুর অবর্তমানে ১৯৭৫ পরবর্তী মাননীয় প্রধানমন্ত্রীন নেতৃত্বে দেশ গড়ার কাজ করেছিলো এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে অবিচল থেকে আবারো নেত্রীকে দেশের রাষ্ট্র ক্ষমতায় আনার পিছনে যারা কাজ করেছিলেন তাদের মধ্যে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার ছিলেন অন্যতম।
যতদিন এই দেশ থাকবে, যতদিন মুক্তিযুদ্ধ থাকবে, যতদিন মুক্তিযুদ্ধের আদর্শ আমাদের বুকে লালিত হবে ততদিন বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছা যাবেনা। ঠিক তেমনি বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর আব্দুল জব্বারদের নামও সিলেটের ইতিহাস থেকে কোনদিনই মুছে ফেলা যাবেনা। আব্দুল জব্বারের উত্তরসূরীরা প্রধানমন্ত্রীকে রাষ্ট্রক্ষমতায় রাখতে একইভাবে কাজ করে যাবেন।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মাহবুব আলী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পর্যটনের বিকাশে বৃহত্তর সিলেটবাসী ও প্রবাসীদের স্বার্থে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্তরাজ্যের হিথ্রো ও ম্যানচ্যাস্টারে বিমান চালু করেছি। বন্ধ থাকা সব বিমানবন্দরগুলো চালু হলে দেশের অর্থনীতির চাকা সমৃদ্ধ ও যোগাযোগ ব্যবস্থার বিকাশ হবে। এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে শমশেরনগর বিমানবন্দরটি চালুর জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি পাঠানো হয়েছে। শিগগিরই শমশেরনগর বিমানবন্দরসহ বন্ধ থাকা দেশের সব বিমানবন্দর চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আব্দুল জব্বার ফাউন্ডেশনের আয়োজনে স্মরণসভায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ ও মরহুম আব্দুল জব্বারের পুত্র মো. আবু জাফর রাজুর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান, কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু ও শফিউল আলম শফি, সাংগঠনিক সম্পাদক মমদুদ হোসেন, বিআরডিবি’র চেয়ারম্যান ফজলুল হক ফজলু, কমর্ধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম সবুজ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এনামুল হক মিফতা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মরহুম আব্দুল জব্বারসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যসহ দেশের মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জাতীয় এর আরও খবর
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top