logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

বাংলাদেশে আর্থিক প্রতারণার যতো ঘটনা

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৩, ৩:৩৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এমটিএফই মারফত টাকা প্রতারণার বিষয়টি। দেশের একাধিক জেলা-উপজেলা খবর আসছে অনলাইন ভিত্তিক এমটিএফইতে লাভের আশায় অর্থ বিনিয়োগ করে সব হারিয়ে লোকসানের খবর। এমটিএফই’র প্রতারণার শিকার হয়ে ঠিক কতো টাকার আর্থিক লোকসান হয়েছে তা সঠিকভাবে জানা না গেলেও বিভিন্ন পত্রিকার খবরে প্রাপ্ত তথ্য বলছে কয়েক’শ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এমটিএফই গ্রুপ।

বাংলাদেশে বর্তমানে এমটিএফই নিয়ে হইচই পড়ে গেছে। তবে এটিই বাংলাদেশে একমাত্র আর্থিক ক্যালেংকারির ঘটনা নয়। এমটিএফই’র আগেও বাংলাদেশে বিভিন্ন সময় ডেসটিনি, ইউনিপেটুইড, যুবক, ইভ্যালি, ই-অরেঞ্জ, এহসান গ্রুপের মতো কিছু প্রতিষ্ঠান হাতিয়ে নিয়েছে কয়েক হাজার কোটি টাকা। সেসব টাকার একটু অংশও ফিরে পান নি এসব প্রতিষ্ঠানে বিনিয়োগকারীরা। যদিও বিপরীতে তবু কমছে না ই-কমার্স ও অ্যাপভিত্তিক এসব কথিত প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ। ক্ষতিগ্রস্থ হবার কথা জেনেও অল্প সময়ে বিস্তর লাভের আশায় প্রতারিত হচ্ছেন তাঁরা।

দুবাই-ভিত্তিক এই কোম্পানির পুরো নাম মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ বা সংক্ষেপে এমটিএফই। ২০২২ সাল থেকে এই কোম্পানি ব্যবসা শুরু করে, যদিও তাদের ওয়েবসাইটে ২০১৫ সাল থেকে ব্যবসা শুরুর দাবি করা হয়েছে। এই কোম্পানির প্রতিষ্ঠাতা দুবাই প্রবাসী বাংলাদেশি মাসুদ আল ইসলাম। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের বিনিয়োগের মাধ্যম হিসাবে কাজ করে এমটিএফই। যার মধ্যে আছে বিদেশি মুদ্রা, স্বর্ণ, জ্বালানি তেল, শেয়ার মার্কেটসহ শতাধিক পণ্য। প্রতিষ্ঠানটি বাংলাদেশে অর্থ লগ্নি এবং সংগ্রহের ক্ষেত্রে ব্যবহার করেছে বাংলাদেশের ব্যাংক ও আর্থিক লেনদেন ব্যবস্থা। কিন্তু ঘটনার পর এখন সরকারি এই সংস্থাগুলির কেউই এর দায় স্বীকার করছেন না।

মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম ব্যবসার জন্য বাংলাদেশে নির্দিষ্ট কিছু আইন আছে। কিন্তু আইন থাকলেও সেসব আইনের বিপরীতে অনুমোদিত কোনো কোম্পানি নেই। ফলে বাংলাদেশে এমটিএফই কীভাবে কাজ করলো এবং এতোগুলো টাকা কীভাবে হাতিয়ে নেয়া হলো- তা নিয়েও উঠছে প্রশ্ন। এমন অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো কিছু বলতে পারছে না। তাঁরা দায় চাপিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। যদিও এ ব্যাপারে বিটিআরসির কাছ থেকেও কোনো মন্তব্য পায় নি সংবাদ মাধ্যম।

২০০৬ সালে দেশে এরকমই আরেকটি প্রতারণার ঘটনা ঘটায় যুব কর্মসংস্থান কর্মসূচি (যুবক)। ডেসটিনিতেও যারা অর্থ বিনিয়োগ করেছিলেন তাদের কেউই অর্থ ফেরত পান নি। এই প্রতারণার পরেও এরপরে আসা ইউনিপেটুইড নামক একটি প্রতিষ্ঠানের জালেও পা দেন দেশের হাজারো মানুষ। লাভের আশায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন তাঁরা। এসব ঘটনা ঘটার পর সরকারের তরফ থেকে বহুবার তদন্ত করে বা কমিশন গঠন করা হলেও কোনো সুফল আসে নি। বরং সময়ের সাথে সাথে বেড়ে চলেছে এমএলএম বা অনলাইন ভিত্তিক ই-কমার্সের নামে প্রতারণার ঘটনা।

২০১৮ সালে দেশে প্রথমবার এমএলএম বা ই-কমার্স ব্যবসার যাত্রা শুরু হয়। সেই যাত্রায় নাম লেখায় ই-ভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকা, কিউকমের মতো প্রতিষ্ঠানগুলো। যাদের বিরুদ্ধে হাজারো মানুষের কোটি টাকা প্রতারণা করে নেয়ার অভিযোগে তদন্ত এখনো চলমান আছে। কিছু ই-কমার্সের গ্রাহকরা তাদের টাকা ফেরতও পেয়েছেন। কিন্তু বেশিরভাগ সংখ্য গ্রাহকই জানিয়েছেন প্রতারণায় শিকারের কথা।

হাতিয়ে নেয়া হয়েছে ২২ হাজার কোটি টাকা!
বাণিজ্য মন্ত্রণালয় ও প্রতারিত গ্রাহকের হিসাব অনুযায়ী, এমএলএম প্রতিষ্ঠান ও ই-কমার্স প্রতিষ্ঠানের কাছে মানুষের প্রায় ২২ হাজার কোটি টাকা আটকা পড়ে আছে। এসব প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা প্রায় ১ কোটি।

১৯৯৬ সালে নিবন্ধন পায় যুবক নামের প্রতিষ্ঠানটি। তাঁরা অনলাইন ভিত্তিক বা ই-কমার্স ব্যবসায় না আসলেও ২০০৬ সালে কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত প্রতিবেদনে উঠে আসে যুবকের অবৈধ ব্যাংকলেনদেন সহ নানা প্রতারণায় যুক্ত থাকার তথ্য। ২০১০ সালে বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম সচিব মো. রফিকুল ইসলামকে প্রধান করে দুইটি কমিশন করা হয়েছিল। সেই কমিশনের তদন্তে উঠে আসে, যুবক নামক প্রতিষ্ঠানে ৩ লাখ ৩ হাজার ৭৩৯ ক্ষতিগ্রস্থ গ্রাহকের দাবির পরিমাণ ২ হাজার ৫৮৮ কোটি ১১ লাখ টাকা।

একইভাবে ২০০০ সালে যাত্রা শুরু করা ডেসটিনি গ্রুপ হাতিয়ে নেয় ৫ হাজার কোটি টাকা। এর জন্য গ্রুপটি সময় নেয় ২০১২ সাল পর্যন্ত। এই গ্রুপের ক্রেতা, পরিবেশক ও বিনিয়োগকারীর সংখ্যা ছিল ৪৫ লাখ। পরে ডেসটিনির কার্যক্রমেও প্রতারণা খুঁজে পায় সরকার। এবং ২০১৩ সাল থেকেই আদালতের নির্দেশে ডেসটিনির স্থাবর-অস্থাবর সকল সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পড়ে পুলিশের ওপর। ডেসটিনির এমডি রফিকুল আমীন ১০ বছরের বেশি সময় ধরে জেলে আছেন। কিন্তু গ্রাহকেরা এখনো তাঁদের টাকা ফিরে পান নি।

ইউনিপেটুইড নামের প্রতিষ্ঠানটি ই-ভ্যালির আগে ২০০৯ সালে তাঁদের কার্যক্রম শুরু করে দেশে। ১০ মাসে দ্বিগুণ লাভ দেওয়ার লোভ দেখিয়ে সেসময় মানুষের কাছ থেকে বিনিয়োগ আদায় করে প্রতিষ্ঠানটি। বিনিয়োগকারীদের তথ্য বলছে, ইউনিপেটুইডে প্রায় ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছিলেন গ্রাহকরা। কেউ টাকা ফেরত পান নি। ই-ভ্যালির কাছেও গ্রাহকের পাওনা প্রায় ৮০৮ কোটি টাকা।

টাকা খোয়ানোর শঙ্কায় হাজার মানুষ
প্রথম আলোর এক প্রতিবেদনের তথ্য বলছে, এমটিএফই কাণ্ডে প্রতারণার শিকার হওয়ার খবর পাওয়া গেছে কুষ্টিয়া, বরিশাল, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও সাতক্ষীরা জেলা থেকে। কুষ্টিয়ায় একটি বেসরকারি বিদ্যালয়ের পরিচালক এবং এক সাবেক পুলিশ সদস্য মিলে এমটিএফইর কার্যক্রম চালাতেন। কুমারখালী বাসস্ট্যান্ডসংলগ্ন সিঙ্গার প্লাজার দোতলায় তাঁদের কার্যালয় ছিল।

বিনিয়োগকারীরা জানিয়েছেন, এই দুজনের কথা ও প্রলোভনে পড়ে জেলার অন্তত পাঁচ হাজার মানুষ এমটিএফইতে শতকোটি টাকা বিনিয়োগ করেছেন। তাঁরা দুজন বর্তমানে সৌদি আরবে আছেন।

এমটিএফইর কুমিল্লা জেলার একজন সিওও কাজী আরিফুল ইসলাম বলেন, কোম্পানি তাঁকে বলেছিল ৩০ হাজার ডলার বিনিয়োগ করলে আরও বড় পদে বসাবে। তাই নিয়মিত টাকা বিনিয়োগ করে আসছিলেন। এখন সবই হারিয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, দেশে এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে ই-কমার্স বা অনলাইনভিত্তিক প্রতারণামূলক চক্রের ফাঁদ। বাংলাদেশে এমএলএম ব্যবসা নিয়ে আইন থাকলেও অনুমোদিত কোনো প্রতিষ্ঠান নেই। তবু আড়ালে কাজ করে যাচ্ছে হাজারো অ্যাপভিত্তিক চক্র। যারা হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা। কিন্তু সরকারের পক্ষে এসব প্রতিরোধে যথেষ্ট উদ্যোগ গ্রহণ হচ্ছে না বরং হালকা ভাবে নেওয়া হচ্ছে। সরকারের পক্ষে এসব বিনিয়োগ রোধে প্রচার-প্রচারণা করা ছাড়া উপায় দেখছেন বিশেষজ্ঞরা।

তথ্য সহায়তা:

  • প্রথম আলো, ২২-২৩ আগস্ট, ২০২৩
  • উইকিপিডিয়া
  • সমকাল, ২২-২৩ আগস্ট, ২০২৩ 

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top