logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

সিলেটসহ সারা দেশে সাঈদীর মৃত্যুতে স্ট্যাটাস দিয়ে পদ হারালেন ছাত্রলীগের আড়াই শ নেতা-কর্মী!

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৩, ৩:২১ মিনিট

ডেস্ক রিপোর্ট: কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশমূলক মন্তব্য করে সিলেটসহ সারা দেশে পদ হারিয়েছেন ছাত্রলীগের অন্তত ২৫৩ নেতাকর্মী। তাদের সংগঠনের পদ থেকে অব্যাহতি বা বহিষ্কার করা হয়েছে। তবে এ হিসাবও সম্পূর্ণ নয় বলে জানিয়েছে ছাত্রলীগ।
গত সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ সংবাদমাধ্যমকে বলেন, ‘সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করায় শতাধিক নেতাকর্মীকে অব্যাহতি ও বহিষ্কার করা হয়েছে। তবে এখনো আমাদের হাতে সব খবর পৌঁছায়নি। এখনো কিছু কিছু জায়গায় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দপ্তর সেলে সব ডেটাবেইস করে রাখা হবে। সব ডেটা পৌঁছালে সভাপতি ও সাধারণ সম্পাদক চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। কারাবন্দি সাঈদী ১৪ আগস্ট রাতে হাসপাতালে মারা যান। এতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য পোস্ট করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এর পর ১৬ আগস্ট চট্টগ্রামের লোহাগাড়ায় তিন নেতাকে অব্যাহতি দেওয়ার মধ্য দিয়ে ছাত্রলীগে অব্যাহতি ও বহিষ্কার শুরু হয়। সর্বশেষ সোমবার পাবনায় পাঁচ দিনে ২৮ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। ২৮ নেতাকর্মী বহিষ্কারের কথা বলা হলেও ভাঁড়ারা ইউনিয়ন ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শেখ রকি বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ৩ সহসভাপতিসহ ১৫ নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর নওগাঁয় ১৪ নেতাকর্মীকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ। এছাড়াও সিলেটে ১২ জন, সুনামগঞ্জে ১৫ জন, বরিশালের উজিরপুরে ৫ জন, যশোর জেলা ছাত্রলীগের ১ জন ও গোপালগঞ্জের কাশিয়ানীর ৬ জন, চট্টগ্রামের লোহাগাড়া সাতকানিয়ায় আরও ২১ জন, চট্টগ্রামের সন্দ্বীপের ৩ জন, জামালপুরে ১৯ জন, নরসিংদীতে ৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ জন, ফেনীতে ২০ জন, রংপুরে ১৪ জন, লালমনিরহাটে ১২ জন, কক্সবাজারের পূর্ব বড় ভেওলায় ৩ জন, গোপালগঞ্জের কোটালিপাড়ায় ১ জন ও কাশিয়ানীতে ৬ জন, সাতক্ষীরায় ৩ জন, পিরোজপুরের নাজিরপুরে ২ জন, ময়মনসিংহের নান্দাইলে ৩ জন, বরিশালে ৪ জন, পটুয়াখালীতে ৩ জন, ভোলার দৌলতখানে ৪ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ জনকে ছাত্রলীগের পদ থেকে এখন পর্যন্ত অব্যাহতি প্রদান করা হয়েছে। এ ছাড়া নেত্রকোনার কলমাকান্দায় ১ জনকে শোকজ করা হয়েছে।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘যুদ্ধাপরাধীর পক্ষে সাফাই গাওয়ার ন্যূনতম সুযোগ আমাদের সংগঠনে নেই। ইতোমধ্যে সংশ্লিষ্ট সব ইউনিটকে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছি। প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ বৃহত্তরভাবে একটি শুদ্ধি অভিযান চালাবে।’

জাতীয় এর আরও খবর
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top