logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

মুগ্ধতা ছড়ানো এম আর খান চা বাগানের গোলটিলা

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ৮:৪০ মিনিট

বিশেষ প্রতিনিধি: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা। দেশের সর্বাধিক চা-বাগান থাকায় মৌলভীবাজার জেলায় দেশী-বিদেশে বাংলাদেশের চায়ের রাজধানী নামে খ্যাত। একটি পাতা দুটি কুঁড়ির দেশ মৌলভীবাজার জেলায় একটি চা-বাগানের নাম এম আর খান চা বাগান। এ বাগানের একটি টিলা পর্যটকদের খুব বেশি আকৃষ্ট করছে। তবে শ্রীমঙ্গল উপজেলার এম আর খান চা বাগানের ৭ ও ১০ নম্বর সেকশনের মধ্যবর্তী এই টিলাটি ‘গোলটিলা’ নামে পরিচিত। টিলার আকৃতি গোলাকার হওয়ায় বাগান কর্তৃপক্ষ এ টিলাতে পরিকল্পিতভাবে চা-বাগান করার পরিকল্পনা নেন। তারা ২০০৬-০৭ সালে এখানে চা-গাছ রোপণ করেন। বাগানের সৌন্দর্যরক্ষায় শ্রীমঙ্গল ‘গোলটিলা’ এই টিলায় রোপণ করা হয়নি কোনো ছাড়া বৃক্ষ। ওই দুই সেকশনের ৭একর জায়গায় রোপণ করা চা-গাছ বড় হয়ে এখন সৌন্দর্য মেলে ধরেছে। টিলার অবয়ব পেয়েছে ভারতের দার্জিলিং চা-বাগানের আদলে। সরেজমিন দেখা গেছে, ‘গোলটিলার’ চার পাশে সবুজের সমারোহ। নীল আকাশের নিচে সবুজ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি। উঁচু-নিচু টিলা আর টিলাঘেরা সমতলে সবুজের চাষাবাদ। সবুজ গালিচা দেখলে মনে হয়, যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা ছবি। এই টিলাটি এখন পর্যটনের জন্য নতুন দর্শনীয় স্থান হয়ে উঠেছে। প্রকৃতির এই সৌন্দর্যকে পরিপটি করে সাজিয়ে এলাকার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলছেন বাগান কর্তৃপক্ষ। তারা দর্শনার্থীর জন্য সিমেন্টের তৈরি দুটি বসার বেঞ্চ বানিয়ে রেখেছেন। দর্শনার্থীর হাঁটাচলার জন্য খালি রাখা হয়েছে টিলার মধ্যবর্তী স্থান। টিলায় ওঠা দর্শনার্থীদের বিশ্রামের জন্য রয়েছে দুটি গোল ঘর। রয়েছে একটি ওয়াশ রুম। আরও রয়েছে প্রায় পাঁচ ফুট লম্বা একটি ওয়াচ টাওয়ায়। টাওয়ারে রয়েছে টাইলস মোড়ানো দুটি বেঞ্চ। এই টাওয়ারে উঠে পর্যটকরা গোলটিলার অপরূপ সৌন্দর্য অবলোকন করতে পারেন। প্রতিদিনই শত শত পর্যটকরা এ টিলা দেখতে আসছেন। ভিড় করছেন স্থানীয় দর্শনার্থীও। টিলায় উঠে চা-বাগানে ছবি তুলছেন, উঠছেন নিজেরাও। এই টিলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পর্যটকরা এ টিলার নাম দিয়েছেন ‘দার্জিলিং টিলা’। চা-বাগানের গেটম্যান আবদুল আহাদ বলেন, এখন প্রতিদিন এক থেকে দেড় শ মানুষ আসেন এই টিলা দেখতে। সাপ্তাহিক ছুটির দিনে ছয় থেকে সাত শ মানুষ আসেন। বাগানে প্রবেশ করতে কোনো ফি দিতে হয় না। শুধু যানবাহনের নম্বর রেজিস্ট্রি খাতায় লিখিয়ে যেতে হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, আমরাও চাই চা-বাগান কেন্দ্রিক পর্যটন গড়ে উঠুক। বাগান কর্তৃপক্ষ যদি চান আমরা সর্বাত্মক সহযোগিতা করব।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top