৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় লুৎফুর রহমানকে সংবর্ধনা
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৩, ৪:৫২ মিনিটস্টাফ রিপোর্টার ঃ ৪১তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় কুলাউড়া সদর ইউনিয়নের কৃতি সন্তান মেধাবী ছাত্র মোঃ লুৎফুর রহমানকে সংবর্ধনা দিয়েছে আমার কুলাউড়া গ্রুপ। ৬ আগস্ট রবিবার আমার কুলাউড়া কার্যালয়ে আমার কুলাউড়া গ্রুপের চেয়ারম্যান মোঃ জীবন রহমানের সভাপতিত্বে ও আমার কুলাউড়ার বার্তা সম্পাদক মাহফুজ শাকিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম মছব্বির আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, কুলাউড়া সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা আক্তার ডলি, কুলাউড়া হাসপাতালের ল্যাব
ইনচার্জ সাইদুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন আমার কুলাউড়া গ্রুপের ব্যবস্থাপক মোঃ মিফতা আহমদ রাফি, রিপোর্টার বাবুল আহমদ, ইব্রাহিম আলী, ফাহাদ আহমদ, মাজেদ আহমদ, ফরিদ আহমদ, শিমুল আহমদ প্রমুখ।




