logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

ভুকশিমইলে পোল্ট্রির দোকানে অগ্নিসংযোগের অভিযোগ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৩, ৮:০২ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নে একটি পোল্ট্রি খামারের দোকানে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এতে ওই ব্যবসায়ীর দোকানে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ। গত ১ আগস্ট ইউনিয়নের মনসুরগঞ্জ বাজারে রাতের আধারে দুর্বত্তরা উত্তর সাদিপুর গ্রামের বাসিন্দা মৃত জোয়াদ আলীর ছেলে মোঃ মোতাহির আলীর ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ঘটায়। এতে ওই ব্যবসায়ীর দোকানের ৯০টি মোরগ পুড়ে যায়। এ ঘটনায় কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মোতাহির আলী।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর সাদিপুর গ্রামের মৃত সোহাগ মিয়ার স্ত্রী শামসুনাহার এর স্বামীর ভোগ দখলীয় জায়গায় যৌথভাবে পোল্ট্রি মোরগের ব্যবসা করে আসছেন মোতাহির আলী। প্রতিদিনের মতো গত ৩১ আগস্ট রাত ১১টায় তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরবর্তীতে ১ আগস্ট মধ্যরাতে কে বা কারা মোতাহিরের মোরগের দোকানটি পাশের একটি খালে ফেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার খবর শুনে স্থানীয়রা ব্যবসায়ী মোতাহিরকে জানান। পরে তিনি ঘটনাস্থলে ছুটে এসে দেখেন তার দোকানে থাকা ৯০টি মোরগ, দোকান ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। মোতাহিরের সন্দেহ একই এলাকার বাসিন্দা মৃত আব্দুস ছত্তারের ছেলে আব্দুল করিম (৫০), সনোহোর মিয়া (৫৫), এবং ইউপি সদস্য ফজলুর রহমান ফজলু তাদের লোকজন দিয়ে দোকানটি পাশের খালে ফেলে দিয়ে আগুন লাগিয়ে দেন। মোতাহির অভিযোগে আরো উল্লেখ করেন, তার দোকানের পাশে আব্দুল করিমের দোকান আছে। দোকানে আগুন লাগার পর আব্দুল করিমের দোকানের গ্যাস সিলিন্ডার দোকানের পাশ থেকে সরানো হয়েছে। এর আগ থেকেই উল্লেখিত ব্যক্তিরা বিভিন্ন সময়ে শামসুননাহারের দোকান ভিটা দখল করার জন্য বিভিন্ন সময়ে মোতাহিরকে দোকান সরানো হুমকি দিয়েছিল। দোকানের পাশে বসবাস করা সনোহার মিয়াকে আগুন লাগার খবর জানালে তিনি ঘটনাস্থলে আসেননি। পরে মোতাহির বিষয়টি স্থানীয় মেম্বার চেয়ারম্যানসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গকে আগুন লাগার বিষয়টি অবহিত করেন।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, পোল্ট্রি দোকানটি মনসুরগঞ্জ বাজারের ভেতরে একটি খালে পড়ে আছে। তখন দেখা হয় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর ভাই তোয়াহিদ আলীর সাথে। তিনি ঘটনার দিনের বর্ণনা দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান ফজলু বলেন, মনসুরগঞ্জ বাজারে সরকারি খাস জমি থেকে জরাজীর্ণ দোকানটি সরানোর জন্য তাদেরকে অনেকবার বলা হয়েছিল। কারণ বাজারের মানুষের সুবিধার্থে একটি ওয়াশ ব্লক তৈরির করার উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু তারা দোকানটি না সরানোতে ওয়াশ ব্লকটি বাজারের অন্য একটি জায়গায় তৈরি করা হয়েছে। কয়েকদিন আগে হয়তো বা কোন দুষ্কৃতিকারী দোকানে আগুন লাগিয়েছে। এখন বিশেষ মহলের ইন্ধনে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে এই ঘটনার সাথে জড়ানো হচ্ছে।

ভূকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির বলেন, আগুন লাগার বিষয়টি শুনেছি। এমনকি আমার পরিষদের একজন সদস্যকে অভিযুক্ত করে থানায় অভিযোগ হয়েছে সেটাও জেনেছি। উভয়পক্ষের সাথে বসে বিষয়টির সুন্দর একটি সমাধান করার উদ্যোগ নেয়া হবে এবং তদন্তক্রমে দোকানে আগুন লাগানোর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top