logo
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

বিচার-সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন : নাহিদ ইসলাম

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৫, ৩:০২ মিনিট

বার্তালোক ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংগ্রাম ও লড়াই কর‍তে জানি। রোদ-বৃষ্টি, ঝড় উপেক্ষা করে মানুষের অধিকারে আমরা রাজপথে সেই জুলাই-আগস্ট থেকে ছিলাম। তাঁর একবছর হয়েছে। জুলাই-আগস্টে আমরা বলেছিলাম একটি বাংলাদেশ লাগবে, একটি নতুন বন্দোবস্ত লাগবে। পুরোনো সিস্টেম ও আইনে এই বাংলাদেশ আর চলবে না।

শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের বেড়িরপার মোড় এলাকায় জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার আয়োজনে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিচার, সংস্কার ও সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। গণ-অভ্যুত্থানের ফলে আমাদের আশা-আকাঙ্ক্ষা ছিলো আকাশচুম্বী। তরুণরা কর্মসংস্থানের জন্য রাজপথে নেমেছিলো, বাংলাদেশের জনগণ অর্থনৈতিক বৈষম্যের দাবিতে রাজপথে নেমেছিলো। দেশের মানবিক মর্যাদা, নিজেদের স্বাধীনতা জন্য রাজপথে নেমেছিলো। আমরা সেই স্বাধীনতা ও গণতন্ত্র পেলেও আমাদের অর্থনৈতিক ও কর্মসংস্থানের দাবি এখনো পূরণ করতে পারিনি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় অনেক স্বপ্ন দেখেছিলাম, আমাদের অনেক দাবি ছিলো। সেই দাবিকে নির্বাচনের সাথে রুপান্তর করে ফেলা হয়েছে। আমরা বলেছি আমরা নির্বাচন চাই, আমরা গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে লড়াই করার শক্তি, কিন্তু বিচার-সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে। এ নির্বাচন জনগণ গ্রহণ করবে না। বিচার-সংস্কারে আমরা যতটুকু এগিয়েছি আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আমরা বলেছি নতুন সংবিধান প্রয়োজন। যে সংবিধানে দেশের মানুষের মানবাধিকার লড়াইয়ের কথা থাকবে। ১৯৪৭ সালে যে ঐতিহাসিক লড়াই, ৭১’র স্বাধীনতা সংগ্রাম, ২৪’র গণ-অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া থাকবে। এবং সংবিধানে সকল জাতি-গোষ্ঠীর অধিকারের সমান কথা থাকবে। এই সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে অনেক রাজনৈতিক শক্তি।

দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অর্পিতা দাশ, ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, প্রীতম দাশ, জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম, যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া প্রমুখ।

এর আগে দুপুর ১২ টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। এ পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

জাতীয় এর আরও খবর
টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি এবাদ, সেক্রেটারি রাসেল, সহ-সভাপতি মেহেদী

টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি এবাদ, সেক্রেটারি রাসেল, সহ-সভাপতি মেহেদী

সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক

সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক

কুলাউড়ায় আন ফানাই নদীর খাল খননে সুফল পাবে হাকালুকি হাওর তীরের ১৫ গ্রামের কৃষক

কুলাউড়ায় আন ফানাই নদীর খাল খননে সুফল পাবে হাকালুকি হাওর তীরের ১৫ গ্রামের কৃষক

কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধনে এমপি মোঃ শওকতুল ইসলাম

কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধনে এমপি মোঃ শওকতুল ইসলাম

সর্বশেষ সংবাদ
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
যুক্তরাষ্ট্রে কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের বার্ষিক বনভোজন পরিচালনা কমিটি গঠন
যুক্তরাষ্ট্রে কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের বার্ষিক বনভোজন পরিচালনা কমিটি গঠন
কুলাউড়া থানার ওসিসহ তিন পুলিশ সদস্যকে ডিআইজির পুরস্কার
কুলাউড়া থানার ওসিসহ তিন পুলিশ সদস্যকে ডিআইজির পুরস্কার
কুলাউড়া পৌরসভার চতুর্থ মেধাবৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন
কুলাউড়া পৌরসভার চতুর্থ মেধাবৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন
টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি এবাদ, সেক্রেটারি রাসেল, সহ-সভাপতি মেহেদী
টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি এবাদ, সেক্রেটারি রাসেল, সহ-সভাপতি মেহেদী
টরেন্টোতে জালালাবাদ এ্যাসোয়িশেনের নির্বাচনে কুলাউড়ার তানিমের বাজিমাত
টরেন্টোতে জালালাবাদ এ্যাসোয়িশেনের নির্বাচনে কুলাউড়ার তানিমের বাজিমাত
রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন
রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন
কুলাউড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
কুলাউড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক
সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক
কুলাউড়ায় ফের স্কুল ফিডিং কার্যক্রম শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা
কুলাউড়ায় ফের স্কুল ফিডিং কার্যক্রম শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা
“মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত,
“মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত,
কুলাউড়ার রবিরবাজারে বৃদ্ধ কৃষকের ওপর হামলা
কুলাউড়ার রবিরবাজারে বৃদ্ধ কৃষকের ওপর হামলা
কুলাউড়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন
কুলাউড়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top