প্রবাসী সাংবাদিক নাজমুল হোসেনের পিতার ইন্তেকাল
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৫, ১:০৮ মিনিট
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া পৌর শহরের মাগুরা এলাকার বাসিন্দা, প্রবাসী সিনিয়র সাংবাদিক, এনটিভি’র ইতালি প্রতিনিধি এবং বাংলা প্রেসক্লাব ভেনিসের সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের পিতা হাজী মোঃ আব্দুল হক (৯৫) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনি শনিবার (২০ জুলাই) সন্ধ্যায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
তার জানাযার নামাজ আগামীকাল রবিবার (২১ জুলাই) বাদ যোহর কুলাউড়া উত্তরবাজার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।




