logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. দেশ-জনপদ

কাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলের দাবিতে বিক্ষুব্ধ নেতাকর্মীদের মানববন্ধন

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫, ৭:২৬ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জাতীয়তাবাদী দল বিএনপির কমিটি গঠনে পুনরায় তপশীল ঘোষনা করে নির্বাচন দেওয়ার দাবিতে মানববন্ধন করা হয়েছে। ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীদের আয়োজনে শুক্রবার (১৮ জুলাই) বিকেল পাঁচটায় কাদিপুর ইউনিয়নের পেকুরবাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলও দেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও কাদিপুর ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান সেন্টু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, সাবেক ছাত্রদল নেতা সাহেব আলী জিলু, সাবেক সভাপতি ইসরাইল আলী ছুটই, বিএনপি নেতা আব্দুল মজিদ আব্দাল। এরআগে গত ৫ জুন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির পুনরায় নির্বাচনী তপশীল ঘোষনার জন্য জেলা বিএনপির আহবায়ক কমিটি ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বরাবর একটি লিখিত অভিযোগ দেন বিএনপির নেতৃবৃন্দরা।
মানববন্ধনে বক্তারা বলেন, কাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সদ্য ঘোষিত বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে নানা অনিয়ম, স্বজনপ্রীতির আশ্রয় নেয়া হয়েছে। দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে বিনা প্রতিদ্বন্ধিতায় কাউন্সিল না দিয়ে ইউনিয়ন বিএনপির আহবায়কসহ বিএনপি’র কিছু নেতৃবৃন্দদের সাথে যোগসাজশ করে পছন্দের লোকেদের নিয়ে কমিটি গঠন করার পায়তারা চলছে। ইতিমধ্যে সভাপতি হিসেবে এলাইচ মিয়ার নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ ঘোষনা নিয়ে চলছে নানা পায়তারা। এতে ক্ষিপ্ত হন ওয়ার্ডের প্রতিদ্বন্ধি অন্য প্রার্থীরা। দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে একপেশী কমিটি ঘোষণা করা হলে দলীয় ঐক্যে ভাঙন দেখা দিতে পারে।

বক্তারা আরো বলেন, গত ২৪ মে কাদিপুর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে জাতীয়তাবাদী দল বিএনপির সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী ২০ মে সন্ধ্যার পরে প্রার্থীদের মনোনয়ন গ্রহণ করা হয় এবং মনোনয়ন গ্রহণের শেষ সময় ছিল ২১ মে বিকেল ৩টা পর্যন্ত। ২১ তারিখ রাতে আমাদের প্রতিদ্বনিন্ধ প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন ফি ও আইডি কার্ড নেয়া হয়। কিন্তু ২৪ মে বিকেলে আমরা লোকমুখে শুনতে পাই নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। আমরা বিএনপি’র কর্মীরা কি কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছি সেটা জানতে চাই বিএনপি নেতাদের কাছে। আমরা এই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য বিগত সময়ে ফ্যাসিষ্ট শেখ হাসিনার বিরুদ্ধে বহু আন্দোলন-সংগ্রাম করেছি। কিন্তু কিছু স্বার্থান্বেষেী মহলের কারণে আমরা আজ ভোটের অধিকার থেকে বঞ্চিত। তৃণমূলের আস্থা ও নেতৃত্ব ফিরিয়ে আনতে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে ভোটের মাধ্যমে কমিটি গঠন করা দরকার। মাঠ পর্যায়ে যেসব নেতাকর্মী বিগত দিনে আওয়ামীলীগের সাথে সখ্যতা রেখে বহাল তবিয়তে ছিল তাদেরকেই এখন দলীয় পদ-পদবির জন্য ইউনিয়ন আহবায়ক কমিটি গোপন সমঝোতা ও আর্থিক লেনদেনের মাধ্যমে একটি পাতানো নির্বাচন করার জোর চেষ্টা চালানো হচ্ছে। তাই উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দদের কাছে আমাদের দাবি, গণতান্ত্রিক পদ্ধতিতে গ্রহণযোগ্য কাউন্সিল হওয়া উচিত। দ্রুত কাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে পুনরায় নির্বাচনী তপশীল ঘোষণা ও নতুন করে কাউন্সিল করতে যেন প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়।
এ বিষয়ে কাদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বলেন, অর্থের বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ সঠিক নয়। আমি সততা ও নিষ্ঠার সাথে তিনবার কাদিপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়কের দায়িত্ব পালন করে আসছি। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দের সিদ্ধান্তমতে সভাপতি প্রার্থী ইসরাইল হোসেন ছুটই’র প্রার্থীতা বাতিল করে এলাইচ মিয়াকে এককভাবে সভাপতি হিসেবে ঘোষনা করা হয়। আর আগামী বাকি দুই পদের কাউন্সিল হবে আর যদি তাদের মধ্যে সমঝোতা হয় তাহলে সেখানে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান বলেন, দলীয় গঠনতন্ত্র মোতাবেক আমরা প্রতিটি ইউনিয়নে ও প্রতিটি ওয়ার্ডে বিএনপির কাউন্সিল সম্পন্ন করছি। কাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিষয়ে যে অভিযোগটি উঠেছে তা সঠিক নয়। নির্ধারিত সময়ের ভিতরে যারা মনোনয়ন ক্রয় করতে পারেনি তারা পরবর্তীতে এসে মনোনয়ন ক্রয় করতে চেয়েছিল। এটাতো নিয়মের মধ্যে পড়েনা। নির্দিষ্ট সময়ের অনেক পরে আমাদের কাছে প্রার্থীতা বাতিল হওয়া একজন প্রার্থী আবেদন করেছেন। এরপর আমরা একটি কমিশন করে তদন্ত করিয়েছি।

দেশ-জনপদ এর আরও খবর
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top