logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. দেশ-জনপদ

কুলাউড়ায় রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনে যোগ দিল ক্ষুদে শিক্ষার্থীরা

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৫, ৭:০০ মিনিট

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া সদর ইউনিয়নের শংকরপুর থেকে বালিচিরি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে রাস্তায় নেমে এসেছেন স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। সোমবার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বালিচিরি দিঘীর পাড়ে এলাকাবাসীসহ শিশু শিক্ষার্থীরা সমবেত হন। বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শিক্ষার্থীরা রাস্তা পাকাকরণের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

স্থানীয় বাসিন্দা, সমাজকর্মী আব্দুল মোস্তাকিম তামিমের পরিচালনায় মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন সমাজসেবক হাজী ফোরকান আলী, সাবেক ইউপি সদস্য জমসেদ আলী, ইউনিয়নের বাসিন্দা সিনিয়র সাংবাদিক ময়নুল হক পবন, মাহফুজ শাকিল, জীবন রহমান, সমাজসেবক হাফিজ রহমত আলী, হাফিজ ফরিদ আহমেদ, করিম মিয়া প্রমুখ। মানববন্ধনে স্থানীয় কয়েকটি গ্রামের প্রায় দুই শতাধিক লোক অংশ নেন।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে বালিচিরি-শংকরপুর রাস্তাটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। রাস্তার বেহাল দশার কারণে শুধু শিশুরা নয়, পুরো এলাকার মানুষই ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে সামান্য বৃষ্টি দিলে শিক্ষার্থীদের স্কুলে পৌঁছাতে অনেক দেরি হচ্ছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে ভোগান্তিতে পড়তে হয়। অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে ইউনিয়নের কোন জনপ্রতিনিধি এই রাস্তার উন্নয়নের জন্য কোন উদ্যোগ নেননি। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জানানো হলেও মিলছে না কোন প্রতিকার। তাই বাধ্য হয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি।
এসময় শিশু শিক্ষার্থীরা “শিক্ষার পথে কাঁদা কেন, ভাঙা রাস্তা উন্নয়নের লজ্জা, জন্ম থেকে দেখি কাঁদা, পাঁকা রাস্তা কি শুধু স্বপ্ন, গর্তে নয় আমরা চলতে চাই সমতল রাস্তায়, পাকা রাস্তা সবার হয়, বালিচিরি রাস্তার ভাগ্যে শুধু কাঁদা রয়, চলা যায় না, যাওয়া যায় না, এমন রাস্তায় ভোট হয়না, স্কুলে যেতে কষ্ট হয় তাই পাকা রাস্তা চাই, শুধু নির্বাচনের আগে রাস্তা মাপা হয়, তারপর আবার ভুলে যায়, আমাদের রাস্তায় জলাবদ্ধতা নয়, নিরাপত্তা দরকার, রাস্তা ঠিক করো, স্কুলে যেতে দাও” স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ালে উপস্থিত সবার নজর কাড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের শংকরপুর-বালিচিরি রাস্তাটি উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র পথ। প্রতিদিন গুরুত্বপূর্ণ এ রাস্তাটি যোগাযোগ পথ হলেও দীর্ঘদিন ধরে তা অবহেলিত অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় সৃষ্টি হয় বড় বড় গর্ত ও কাদা-পানির জলাবদ্ধতা। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে স্কুলগামী শিশুরা। এসময় এক শিক্ষার্থী বলেন, বৃষ্টি দিলে আমরা প্রতিদিন রাস্তা দিয়ে চলাচল করার সময় পা পিছলে পড়ে যাই। কেউ আমাদের দুর্ভোগের কথাটি চিন্তা করেনা। আমরা ছোট বলে কি কেউ আমাদের কথা শুনবে না?।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল, আসুক মিয়া জানান, রাস্তার জন্য এতদিন আমরা বলেছি। এবার আমাদের শিশুদের বলতে হচ্ছে। এটা আমাদের প্রশাসনের জন্য খুবই লজ্জার। রাস্তা সংস্কার না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। উপজেলা পরিষদের মাসিক সভায় বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করে উদ্বর্তন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে।

দেশ-জনপদ এর আরও খবর
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top