মৌলভীবাজারের পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ আটক কিশোর গ্যাং এর ৬ সদস্য
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৫, ১২:০৬ মিনিট
সম্প্রতি মৌলভীবাজার শহরে কিশোর গ্যাং এর তান্ডব বেড়ে যাওয়ায় এবং শহরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল সহ অ’স্ত্র নিয়ে মহড়া দেওয়ায়, মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বিশেষ অভিযান। এ অভিযানে শহরের বিভিন্ন স্থানে দাপিয়ে বেড়ানো লাইসেন্স এবং কাগজ বিহীন সাইকেল গুলো কে আটক করে জরিমানা করা হচ্ছে।
ডিউটিতে থাকা অফিসারদের সাথে কথা বলে জানা যায়, শহরের নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এরকম অভিযান দেওয়া হচ্ছে। আজকের অভিযানে ছুরিসহ ছয় কিশোর গ্যাং এর সদস্য কে আটক করছে মৌলভীবাজার জেলা পুলিশ।




