logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

জলাবদ্ধতা ও যানজট নিরসনে জেলা প্রশাসন কাজ করবে- জেলা প্রশাসক ইসরাইল হোসেন

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৫, ৫:২৪ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, কুলাউড়া পৌর শহরের জলাবদ্ধতা ও যানজট নিরসনে কাজ করবে জেলা প্রশাসন। ব্যবসায়ীরা যে সব যৌক্তিক দাবি জানিয়েছেন-তা বাস্তবায়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য একটি স্থায়ী অফিস স্থাপন, পৌর শহরের উত্তরবাজার ও দক্ষিণবাজারে হাটবাজারের দ্বিতীয় তলা ভবন নির্মাণ ও বাজারের ভেতর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া কুলাউড়া শহরের যানজট নিরসনে প্রধান সড়ক প্রশস্তকরণ ও বিকল্প বাইপাস সড়ক নির্মাণ করার বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, ব্যবসায়ী কর্তৃক বাজারে মজুদদারি ও কালোবাজারি করে দ্রব্যমূল্য বাড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। তিনি সবাইকে বেশি করে গাছ লাগিয়ে মৌলভীবাজারকে ‘গ্রীন মৌলভীবাজার’ হিসেবে গড়ে তোলার আহবান জানান। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। এসময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনা করেন।
ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখায়ের হোসেন ভূঞা, ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খন্দকার লুৎফুর রহমান, সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদওয়ান খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, প্রভাষক সিপার আহমদ, জামায়াতের সাবেক আমির প্রভাষক হামিদ খান এবং কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু ও ডা. কুতুব উদ্দিন, সহ-সম্পাদক সাইফুর রহমান ও আলমাছ পারভেজ তালুকদার, দপ্তর সম্পাদক মাওলানা এনামুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচডি রুবেল, কোষাধ্যক্ষ মোহাম্মদ বদরুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড সম্পাদক মো. গৌছ মিয়া, ১ নম্বর ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম এবং ২ নম্বর ওয়ার্ড সম্পাদক শেখ সুমন। এ সময় রাজনৈতিক, প্রশাসনিক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণিপেশার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রায় দুই সহ¯্রাধিক ব্যবসায়ীসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top