logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় বিদ্যুৎ বিভাগের অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৪, ৭:৫৩ মিনিট

বিশেষ প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নে বিদ্যুৎ বিভাগের অনিয়ম দুর্নীতি ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত ১২ জুলাই শুক্রবার বিকেল ৬টায় স্থানীয় নবাবগঞ্জ বাজারে ঐক্যবদ্ধ ভূকশিমইল ইউনিয়নবাসী ও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ জাকারিয়া আলম মিতুলের পরিচালনায় একাত্মতা পোষণ করে বক্তব্য দেন ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হেলাল উদ্দিন, নবাবগঞ্জ বাজার মসজিদের ইমাম মাওলানা আফজল হোসেন, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আব্দুল জলিল তুলা, সমাজসেবক সিরাজুল ইসলাম রাজু, ব্যবসায়ী হেলাল উদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ভূকশিমইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য সাহেদ আহমদ, ৪ নম্বর ওয়ার্ড সদস্য জিয়াউর রহমান মিন্টু, তালামীয নেতা আফজাল হোসেন সাজু, বাজারের ব্যবসায়ীসহ এলাকার প্রায় দুই শতাধিক লোক।
মানববন্ধনে বক্তারা বলেন, ভূকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজার এলাকাসহ আশপাশের ১০ টি গ্রামে টানা কয়েকদিন বিদ্যুৎ না থাকার কারণ জানতে চাইলে উল্টো বিদ্যুৎ বিভাগ কর্তৃক এলাকার নিরীহ ৪ জনকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এলাকায় ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের কর্মচারীদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় ভূকশিমইল নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক রেজাউল হাসান রাজুসহ ৪ জনের উপর বিদ্যুৎ বিভাগ মিথ্যা মামলা দায়ের করে। আমরা অবিলম্বে কারাবন্দি ৪ জনের মুক্তির দাবি জানাচ্ছি।
গত ২ জুন বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস বাদী হয়ে ভূকশিমইল গ্রামের মৃত চেরাগ মিয়ার ছেলে ও নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গিয়াস উদ্দিন (৫২), একই গ্রামের মাসুক মিয়ার ছেলে ও বাজারের সাধারণ সম্পাদক রেজাউল হাসান রাজু (৩৫), বাদে ভূকশিমইল গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে রবিউল ইসলাম (৪০) ও মৃত মানিক মিয়ার ছেলে আবুল হোসেন (৩২) এর বিরুদ্ধে সরকারী কাজে বাঁধা প্রদান ও মারপিটের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। এদিকে গত রোববার (৭ জুলাই) তারা আদালতে জামিন নিতে গেলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
বক্তারা বলেন, ঘটনার সময় যাদেরকে আসামী করা হয়েছে তারা কেউ ঘটনাস্থলে ছিলেন না। বিদ্যুৎ অফিসের গাড়ি ভাঙ্চুরের বিষয়টি এলাকায় ঘটেনি। গত মে মাসের শেষের দিকে টানা ৪ দিন ধরে ভূকশিমইল ইউনিয়নের কানেহাত, ভূকশিমইল, কালেশার, জাবদা, বাদে ভূকশিমইল, শশারকান্দি, মুক্তাজিপুর গ্রামসহ বিভিন্ন গ্রামে বিদ্যুৎ ছিল না। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন মাধ্যমে বিদ্যুৎ বিভাগে যোগাযোগ করা হয়। পরে বিদ্যুৎ বিভাগের লোকজন নবাবগঞ্জ বাজারে আসলে এলাকার লোকজন ও বাজারের ব্যবসায়ীরা বিদ্যুৎ না থাকার বিষয়ে জানতে চান। তখন বিদ্যুৎ বিভাগের লোকজন জানান, কখন বিদ্যুৎ আসবে সেটি তারা বলতে পারবেনা। ইউনিয়নের শশারকান্দি এলাকায় লাইনের ত্রুটি রয়েছে, এমনকি অফিসে জনবল সংকট তাই লাইনের কাজ করতে বিলম্ব হবে। এসময় বাজারের লোকজন ও এলাকাবাসী বাজারের ভেতরে সেকশন করার দাবি জানান। তখন এলাকার লোকজনের কাছে বিদ্যুৎ বিভাগের কয়েকজন কর্মচারী ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় বিদ্যুৎ বিভাগের লোকজনের সাথে এলাকার লোকদের বাকবিতন্ডা হয়। পরে বিদ্যুৎ বিভাগের লোকজন বাজার এলাকা ছেড়ে অন্যত্র গিয়ে তাদের ব্যবহৃত গাড়িটি ভাঙ্চুর করে নিজেরা শরীরে আঘাত করে এলাকার নিরীহ ৪ জন লোকের বিরুদ্ধে নাটক সাজিয়ে মিথ্যা মামলা দায়ের করে বলে এলাকাবাসীর অভিযোগ করেন।
এলাকার লোকজন যদি গাড়িটি ভাঙ্চুর করতো তাহলে বাজারের ভেতরে ৮টি সিসিটিভি ক্যামেরা আছে সেটি পর্যবেক্ষণ করলে পরিস্কারভাবে বিষয়টি বুঝা যাবে। ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান দু’পক্ষের মনমালিন্যর বিষয়টি সমাধান করলেও বিদ্যুৎ বিভাগ রাজি হয়নি। এরপর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু বিদ্যুৎ অফিসে গিয়ে নির্বাহী প্রকৌশলীর সাথে আলোচনা করলে বিষয়টি নিষ্পত্তি হয়েছে বলে তিনি আশ^স্ত করেন। তারপরও কেন ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড হলো সেটা আমরা জানতে চাই। এরআগে গত ২৯ মে বিদ্যুৎ বিভাগের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই আতিকুল আলম খন্দকার বলেন, প্রাথমিকভাবে মামলাটি তদন্ত করেছি। পুরো তদন্তকাজ শেষে প্রতিবেদন আদালতে জমা দিব।
এ বিষয়ে কুলাউড়া বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী ও মামলার বাদী অমিত কুমার বিশ্বাস বলেন, বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের মারধর ও গাড়ি ভাঙ্চুর করা হয়েছে। তাই জড়িতদের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়েছে। #

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top