কুলাউড়ায় আগামীকাল থেকে এইচএসসি-২০২৪ পরীক্ষা শুরু
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৪, ৩:২৫ মিনিট
কাওছার আহমদ, স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া সরকারি কলেজ এবং ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি-২০২৪ পরীক্ষা আগামীকাল মঙ্গলবার (০৯/০৭/২০২৪) তারিখ থেকে শুরু হবে।
এ দিকে কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ এলাকা বন্যায় প্লাবিত থাকার কারনে উক্ত কলেজ কেন্দ্রের পরীক্ষা কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।





