logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় প্রয়োজনের তুলনায় বন্যার্তদের জন্য সরকারি বরাদ্দ একেবারেই অপ্রতুল, আখই

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৪, ১১:০৫ মিনিট

কাওছার আহমদ, স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা করেছেন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের প্রধান পরিচালক এম আতিকুর রহমান আখই।

শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় কুলাউড়া পৌরশহরের এক অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় লিখিত বক্তব্যে আতিকুর রহমান আখই বলেন, বন্যার শুরু থেকেই আমি ব্যক্তিগত ও বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে কুলাউড়ার মানুষের বিভিন্ন সংশয়, সংকট ও দুর্যোগ-দুর্ভোগে সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। আমি কোনো জনপ্রতিনিধি বা নেতা না হয়েও প্রতিদিনই অসহায়-হতদরিদ্র পানিবন্দি মানুষের সাহায্যার্থে খাদ্যসামগ্রী নিয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রসহ বন্যাকবলিত এলাকায় ছুটছি।

আখই বলেন, কুলাউড়ার প্রায় ৭০ ভাগ মানুষ আজ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পানিবন্দি। নিজেদের ভিটামাটি ছেড়ে পরিবার-পরিজন নিয়ে অনেকেই আশ্রয়কেন্দ্রসহ নিজেদের বাড়িতেই জীবনের ঝুঁকি নিয়ে ঘরের ভেতর পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। পানিবন্দি এ সমস্ত মানুষের মধ্যে অনেকেই অনাহারে-অর্ধাহারে জীবনযাপন করছেন। দীর্ঘ ২০ দিন থেকে মানুষ পানিবন্দি অবস্থায় থাকলেও সরকারিভাবে এখন পর্যন্ত যে সহায়তা প্রদান করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। সরকারি হিসাবমতে, এ পর্যন্ত ১৬ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল ও ১১ শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, মাত্র ১০ কেজি চাল দিয়ে কী ৫ থেকে ৭ জনের একটা পরিবার ১৫ থেকে ২০ দিন চলতে পারে?

এবারের মতোন কখনও কুলাউড়ায় এভাবে দীর্ঘমেয়াদি বন্যা হয়নি উল্লেখ করে আখই আরও বলেন, ২০২২ সাল থেকে সামান্য বৃষ্টি হলে বা পাহাড়ি ঢল নামলেই কুলাউড়াসহ বৃহত্তর সিলেটের বিভিন্ন উপজেলা বন্যাকবলিত হয়ে পড়ে। তার কারণ হিসাবে কিশোরগঞ্জের মিঠামইনের হাওরের নির্মিত রাস্তা ও ফেঞ্চুগঞ্জের বাঁধকে দায়ী করা হয়। আবার কেউ কেউ সুরমা, কুশিয়ারা নদীকে খনন না করাকেও দায়ী করেন। কারণ যাইহোক আমরা এর স্থায়ী সমাধান চাই, এ থেকে মুক্তি চাই।

সভায় আখই সরকারের কাছে কয়েকটি দাবি ও প্রস্তাবনা পেশ করেন। এগুলো হলোঃ-
১- অবিলম্বে কুলাউড়া উপজেলাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করে সরকারি ত্রাণ তৎপরতা বৃদ্ধি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রত্যেক পরিবারকে কমপক্ষে একলক্ষ টাকা আর্থিক সহযোগিতা প্রদান।

২- যে সমস্ত ব্যবসায়ী বা খামারি যাদের গরু ছাগল, হাঁস মুরগি ও মাছের খামার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বিনা শর্তে ও বিনা সুদে কমপক্ষে ৫ লক্ষ টাকা করে ঋণ প্রদান।

৩- জরুরি ভিত্তিতে উচ্চপর্যায়ের একটি সরকারি টিম গঠন করে ২০২২ সাল থেকে কেনো কুলাউড়াসহ বৃহত্তর সিলেটে বন্যার সৃষ্টি হয় তার কারণ উদঘাটন করে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

৪- বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে যে সমস্ত সংগঠন, প্রতিষ্ঠান বা ব্যক্তি কাজ করছেন তাদের মধ্যে একটি সমন্বয় সৃষ্টির প্রস্তাব।

৫- পানি নামার সাথে সাথেই কুলাউড়া সরকারি হাসপাতালের রাস্তা ও উপজেলা পরিষদের রাস্তা উঁচু করাসহ বন্যায় ক্ষতিগ্রস্ত সকল রাস্তা জরুরি ভিত্তিতে মেরামত করা।

৬- দীর্ঘমেয়াদি এই বন্যায় পানিবন্দি মানুষদের সাহায্য সহযোগিতা করার লক্ষ্যে এবং সংকট মোকাবিলায় করণীয় সম্পর্কে কুলাউড়ার সকল জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, মানবিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও অন্যান্য পেশাজীবিসহ সকল পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে সম্মিলিত উদ্যোগ গ্রহণ।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top