ইতালি প্রবাসীর উদ্যোগে বন্যার্তদের খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৪, ১১:১৭ মিনিট
মৌলভীবাজার প্রতিনিধি : ৪ জুলাই (বৃহস্পতিবার) মৌলভীবাজার সদর আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামে বন্যা কবলিত এলাকায় অর্ধশত অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইতালি প্রবাসী হেলাল আহমেদ।
প্রথম ধাপের এই কার্যক্রমে প্রতি পরিবারকে ৫ কেজি চাল ১ কেজি চিনি ১ লিটার তেল দেড় কেজি আলু ১ কেজি পেয়াজ ৫০০ গ্রাম রসুন ১ প্যাকেট সেমাই এবং ১টি সাবান দেওয়া হয়।
ইতালি প্রবাসী হেলাল আহমেদ আগিউন গ্রামের মরহুম মোঃ আব্দুল আলীর সন্তান ।
হেলাল জানান, আমরা প্রথম ধাপে অর্ধশতাধিক পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
বন্যার্তদের সাহায্যের জন্য সকল প্রবাসী ও দেশের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন : আমার ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আমরা আরো খাদ্য সামগ্রী বিতরণ করব।




