কুলাউড়ায় এসএসসি- ৯৫ ব্যাচের সাবেক সভাপতি আব্দুল জলিলকে বিদায়ী সংবর্ধনা প্রদান
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৪, ১:২৬ মিনিট
কাওছার আহমদ, স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় এসএসসি- ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার দুই বারের সফল সভাপতি আব্দুল জলিল ও তার সহধর্মীনিকে কানাডা গমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় কুলাউড়া পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এসএসসি- ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসএসসি- ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার প্রভাষক স্বপন কুমার দাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তপন কুমার দেব এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্ঞামান সজল। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুলাউড়া পৌরসভার সাবেক পৌর কাউন্সিলার ইকবাল আহমদ শামীম ও সংবর্ধিত অতিথি আব্দুল জলিল সহ ৯৫ ব্যাচের অন্যান্য বন্ধুরা।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অথিতি বন্ধু হিসেবে উপস্থিত ছিলেন, এসএসসি- ৯৫ ব্যাচের কুলাউড়া থানায় কর্মরত ওয়ারলেস অপারেটর ফজলুল হক ফজলু ও সুনারুঘাট থানার এস আই মো: আলী জহির।

এছাড়া এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার আন্যান্য বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুর রহমান, নাজমা খানম চৌধুরী, জাহাঙ্গীর আলম সুমন, সাংবাদিক কাওছার আহমদ, মো: আব্দুল ওয়াহিদ, রুকন আহমদ, জাহাঙ্গীর আলম, মো. শাহেদ আলী, রুহুল কবীর রুহেল, আব্দুল মুহিত, মাজহারুল ইসলাম, আব্দুর জব্বার, আজিজুল বারী কাবেল, লিটন সাকি, রাজু আহমদ, শামীম আহমদ প্রমূখ।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি আব্দুল জলিল ও তার সহধর্মীনির হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অথিতি সহ এসএসসি- ৯৫ ব্যাচের উপস্থিত বন্ধুরা।




