logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় হাজীপুর ইউপি চেয়ারম্যান ও ৭ ইউপি সদস্যের মধ্যে বিরোধের সমাধান

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৩, ৩:২৬ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ার হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ বক্স ও ইউনিয়ন পরিষদের ৭ ইউপি সদস্যেদের মধ্যে সৃষ্ট বিরোধের নিষ্পত্তি হয়েছে বলে জানা গেছে। গত ২০ জুলাই স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মল্লিকা দে স্বাক্ষরিত একটি পত্রে এমন তথ্যটি নিশ্চিত করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগ অধিকতর তদন্তের লক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ে গত ২০ জুলাই বিকেলে হাজীপুর ইউপি চেয়ারম্যান ও পরিষদের সকল সদস্যদের নিয়ে এক শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মল্লিকা দে, হাজীপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্স সহ পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।
শুনানীতে চেয়ারম্যান ওয়াদুদ বক্সসহ সকল সদস্যদের বক্তব্য থেকে জেলা প্রশাসনের কাছে প্রতীয়মান হয়েছে যে, চেয়ারম্যান এবং সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয়ে মনোমালিন্য রয়েছে এবং উভয় পক্ষের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। এরফলে গত বছরের ১৬ আগস্ট চেয়ারম্যানের বিরুদ্ধে ৭ ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব করেন। চেয়ারম্যান এবং সদস্যদের মধ্যে এ ধরণের দ্বন্ধের পরিবেশ সৃষ্টির ফলে সাধারণ জনগণ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত ছিলেন। এমন পরিস্থিতিতে ৬ টি বিষয় অনুসরণ করার জন্য চেয়ারম্যান এবং সদস্যদের দিক নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো- জন্ম নিবন্ধন ফি, উত্তরাধিকার সনদ ফি, নাগরিক সনদ ফি, ট্রেড লাইসেন্স ফিসহ সকল প্রকার সনদের ফি নির্ধারিত হারের বেশি আদায় করা যাবে না। চেয়ারম্যান এবং সদস্যদের কাছে রক্ষিত কর, রেইট, টোল, ফিস এবং অন্যান্য দাবী বাবদ আদায়কৃত সকল অর্থ আগামী ৩০ দিনের মধ্যে সরকারি নির্ধারিত খাতে জমা করে জেলা প্রশাসক কার্যালকে অবহিত করতে হবে। টিআর/কাবিখা/কাবিটা প্রকল্পসহ সকল প্রকার প্রকল্প গ্রহণকালে সকল সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শক্রমে প্রকল্প গ্রহণ করতে হবে। প্রতিমাসে পরিষদের নির্ধারিথ সভা আহবান করতে হবে। আগামী ৩০ দিনের মধ্যে পরিষদের ভিন্ন ভিন্ন বিষয়ক স্থায়ী কমিটি গঠন করে জেলা প্রশাসক কার্যালকে অবহিত করতে হবে। চেয়ারম্যান এবং সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টিসহ সমন্বয়ের মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালনা করতে হবে।

এরআগে বিভিন্ন বিষয়ে অভিযোগ এনে চেয়ারম্যান ওয়াদুদ বক্সের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহণ করে গত বছরের ২৮ আগস্ট মৌলভীবাজারের সাবেক জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের কাছে একটি লিখিত অভিযোগ দেন ৭ ইউপি সদস্য। অভিযোগকারী সদস্যরা হলেন, হাজীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান (১) নূর আহমদ চৌধুরী বুলবুল, প্যানেল চেয়ারম্যান (২) আব্দুল মজিদ, প্যানেল চেয়ারম্যান (৩) সেলিনা আক্তার, সদস্য শাইস্তা মিয়া, আব্দুল মুনিম, মোঃ মোস্তাফিজুর রহমান রুমেল ও সেলিনা আক্তার। অভিযোগটি তদন্ত করা হয় গত বছরের নভেম্বর মাসে। অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা সরেজমিন তদন্ত করে ২৮ নভেম্বর একটি প্রতিবেদন দাখিল করেন জেলা প্রশাসকের কাছে।

হাজীপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্স বলেন, ৭ ইউপি সদস্য আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন তা শুনানীর মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম মহোদয়ের উপস্থিতিতে নিষ্পত্তি হয়েছে। এখন থেকে সুন্দরভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য জেলা প্রশাসক মহোদয় আমাদের কিছু দিকনির্দেশনা দিয়েছেন।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম রোববার দুপুরে মুঠোফোনে বলেন, আমি এ জেলায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পর হাজীপুর ইউপি চেয়ারম্যান ও ৭ ইউপি সদস্যের মধ্যে দ্বন্ধের কারণে ইউনিয়নের নাগরিকরা বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন এমন বিষয়টি জানতে পারি। পরবর্তীতে গত ২০ জুলাই আমার কার্যালয়ে এক শুনানী আহবান করে চেয়ারম্যান ও সকল সদস্যদের বক্তব্য শুনে বিষয়টি নিষ্পত্তি করে তাদের কিছু দিকনির্দেশনা দিয়েছি। যাতে করে তারা সমন্বয়পূর্বক সুন্দরভাবে পরিষদ পরিচালনা করতে পারে। এছাড়া ইউনিয়নে বিভিন্ন সনদ ও কর বাবদ রক্ষিত অর্থ আগামী ৩০ দিনের মধ্যে সরকারি নির্ধারিত খাতে জমা দেয়ার নির্দেশনা দিয়েছি।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top