logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

সৈয়দ আবিদ হোসেন মাস্টারের ১ম মৃত্যুবার্ষিকী আজ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৩, ১০:৩৯ মিনিট

বিশেষ প্রতিনিধি : মহান মুক্তিযোদ্ধের ছাত্র সংগঠক, শিক্ষানুরাগী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ আবিদ হোসেন মাস্টারের ১ম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুলাই বৃহস্পতিবার।
২০২২ সালের ২৭ জুলাই নিজ বাড়িতে ৭২ বছর বয়সে সৈয়দ আবিদ হোসেন মৃত্যুবরণ করেন। ১ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে কুলাউড়াস্থ পৃথিমপাশা তরফি সাহেব বাড়িতে।
লেখক, শিক্ষানুরাগী, সমাজকর্মী ও একজন দক্ষ সংগঠক হিসেবে সুপরিচিত ছিলেন সৈয়দ আবিদ হোসেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ পৃথিমপাশা ইউনিয়ন শাখার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা নবাব আলী ছফদর খাঁন রাজা স্মৃতি সংসদের সম্পাদক, সাবেক এমপি নবাব আলী সরওয়ার খাঁন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া হযরত ফাতেমা জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক, সৈয়দুন্নেছা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, দি রাইজিং সান স্কুল প্রতিষ্ঠাকরণ এবং অগ্রণী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের জন্য পরিবারের পক্ষ থেকে ভূমিদান করেন। তিনি লংলা আধুনিক ডিগ্রী কলেজ ও আলী আমজদ উচ্চ বিদ্যালয় গভর্নিং বডির সম্মানিত সদস্য পদে দায়িত্ব পালন করেন একাধিকবার।
সৈয়দ সালাউদ্দিন হোসেনের জৈষ্ঠ্যপুত্র সৈয়দ আবিদ হোসেন ১৯৫০ সালের ১৫ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। সৈয়দ আবিদ হোসেন সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ শেষে আলী আমজদ উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক এবং সিলেট শহরের মদন মোহন কলেজ থেকে আই.এ পাশ করেন ১৯৭০ সালে। পরবর্তীতে বি.এ তে অধ্যয়নরত অবস্থায় তিনি মদন মোহন কলেজে মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানী (পিকিং ন্যাপ) ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক পদে থেকে ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন। মহান মুক্তিয্দ্ধু শুরু হলে তিনি ভাসানী ন্যাপের কেন্দ্রীয় সহ সভাপতি ও পৃথিমপাশা নবাব বাড়ির বাসিন্দা নবাব আলী ছফদর খাঁন (রাজা) সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে কৈলাশ শহরে চলে যান। এসময় দীর্ঘ নয় মাস ভারতে থেকে তিনি মুক্তিযুদ্ধে একজন ছাত্র সংগঠক হিসেবে কৈলাশ শহর মুক্তি বাহিনীর ক্যাম্পের অফিস পরিচালনার দায়িত্বে ছিলেন। কৈলাশ শহর মুক্তি বাহিনীর ক্যাম্পের নেতৃত্বে ছিলেন মহান মুক্তিযোদ্ধের সংগঠক নবাব আলী ছফদর খাঁন (রাজা), ক্যাপ্টেন হামিদ সিং, মানিক চৌধুরী, মিহির চৌধুরী, মুহিত পাল, কেতকি চৌধুরী, ক্যাপ্টেন দাশগুপ্ত, কৈলাশ শহরের সিএমপিএল সেক্রেটারি বৈদ্যনাথ মজুমদার, রাঙাউটির বাসিন্দা সালেহ চৌধুরী প্রমুখ। দেশ স্বাধীনের পরবর্তী সময়ে ভাসানী ন্যাপের কেন্দ্রীয় নেতা রাজা নবাব আলী ছফদর খাঁন, সৈয়দ আবিদ হোসেনসহ অনেকেই মুক্তিযোদ্ধের রাষ্ট্রীয় সনদ নেননি। যুদ্ধ পরবর্তী সময়ে তিনি স্ট্যাট ব্যাংকের এলডিসি পদে কিছুদিন সরকারি চাকরি করার পর পৃথিমপাশার সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করে ২০০৯ সালে মনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। সৈয়দ আবিদ হোসেনের চার ছেলে ও এক মেয়ে রয়েছেন। জৈষ্ঠ্যপুত্র সৈয়দ আশফাক হোসেন (তানভীর) সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন কুলাউড়া উপজেলায়। #

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top