logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের দরকার ২৮৯ রান, ভারতের প্রয়োজন ৮ উইকেট

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৩, ৭:৩০ মিনিট

ডেস্ক রিপোর্ট : পোর্ট অব স্পেন টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিন ওয়েস্ট ইন্ডিজের দরকার ২৮৯ রান, ভারতের প্রয়োজন ৮ উইকেট। ভারতের ছুড়ে দেয়া ৩৬৫ রানের টার্গেটে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৭৬ রান করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ২২৯ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেট হাতে নিয়ে ২০৯ রানে পিছিয়ে ছিলো তারা। অ্যালিক আথানাজে ৩৭ ও জেসন হোল্ডার ১১ রানে অপরাজিত ছিলেন।

চতুর্থ দিনের চতুর্থ বলেই আথানাজকে ৩৭ রানে শিকার করেন পেসার মুকেশ কুমার। এরপর ওয়েস্ট ইন্ডিজের লেজ গুটিয়ে দেন আরেক পেসার মোহাম্মদ সিরাজ। শেষ চার উইকেটের সবক’টি নেন আগের দিন ১টি শিকার করা সিরাজ। চতুর্থ দিন মাত্র ৪৬ বল খেলে ২৬ রানে শেষ ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সিরাজের তোপে শেষ পর্যন্ত ২৫৫ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। ভারতের সিরাজ ৬০ রানে ৫ উইকেট নেন। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। ২টি করে শিকার করেন মুকেশ ও জাদেজা।

১৮৩ রানে এগিয়ে থেকে মারমুখী মেজাজে দ্বিতীয় ইনিংস শুরু করেন ভারতের দুই ওপেনার যশ^সী জয়সওয়াল ও অধিনায়ক রোহিত শর্মা। ৭১ বলে ৯৮ রানের জুটি গড়েন তারা। ৩৫ বলে ১৬তম টেস্ট হাফ-সেঞ্চুরির স্বাদ নেন রোহিত। শেষ পর্যন্ত ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৪ বলে ৫৭ রানে ফিরেন ভারত অধিনায়ক।

রোহিতের মতো দ্রুত রান তুলতে থাকা জয়সওয়াল থামেন ৩৮ রানে। তার ৩০ বলের ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা ছিল।

১০২ রানের মধ্যে ভারতের দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে শুভমান গিলের সাথে জুটি বাঁধেন ৪ নম্বরে ব্যাট হাতে নামা উইকেটরক্ষক ইশান কিশান। ৬৮ বলে ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। এর মধ্যে ঝড়ো ব্যাটিংয়ে ৩৩ বলে টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন কিশান। তার হাফ-সেঞ্চুরির ১ বল পর ২ উইকেটে ১৮১ রানে ইনিংস ঘোষনা করে ভারত। ম্যাচ জিততে ৩৬৫ রনের টার্গেট পায় ওয়েস্ট ইন্ডিজ।

৪টি চার ও ২টি ছক্কায় ৩৪ বলে অপরাজিত ৫২ রান করেন কিশান। ৩৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন গিল। ওয়েস্ট ইন্ডিজের শ্যানন গাব্রিয়েল ও জোমেল ওয়ারিকান ১টি করে উইকেট নেন।

৩৬৫ রানের টার্গেটে দিন শেষে ৩২ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ব্র্যাথওয়েটকে ২৮ ও ক্রিক ম্যাকেঞ্জিকে খালি হাতে বিদায় করেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশি^ন।

ত্যাগনারায়ন চন্দরপল ২৪ ও জার্মেই ব্ল্যাকউড ২০ রানে অপরাজিত আছেন। অশি^ন ৩৩ রানে ২ উইকেট নেন।

খেলাধুলা এর আরও খবর
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি

পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি

খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয় – এমপি শওকতুল ইসলাম

খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয় – এমপি শওকতুল ইসলাম

‎প্রো-কাবাডি লিগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলতে যাচ্ছে শাহান

‎প্রো-কাবাডি লিগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলতে যাচ্ছে শাহান

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top