logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

বাড়িতে থেকেও হত্যা মামলার প্রধান আসামী রুমেল খান, পরিবারের দাবি নির্দোষ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৩, ৫:৪৩ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় জিলান হত্যায় প্রতিপক্ষের করা প্রতিহিংসামূলক মামলায় বিনা অপরাধে জেল খাটছেন জয়চন্ডী ইউনিয়নের বাসিন্দা রুমেল খান। তাঁর স্ত্রী সাজিয়া সুলতানার দাবি, পূর্বের একটি বিরোধের জেরে প্রতিহিংসামূলক ও মিথ্যা মামলায় স্বামীকে জড়ানো হয়েছে। রুমেল খান জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মৃত ছরবর খানের ছেলে।

নিহত জিলানের মৃত্যুর ঘটনায় ৯ জুলাই তার পিতা আব্দুল হামিদ বাদী হয়ে ৯ জনকে অভিযুক্ত করে আরো ৫-৬জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রুমেল খানকে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে ১ নম্বর আসামী করা হয়েছে। ২ ও ৩ নম্বর আসামী পৌরসভার দত্তরমুড়ি এলাকার বাসিন্দা গিয়াস মিয়ার ছেলে রিয়াজু রহমান সাজু (৩২), আব্দুল্লাহ আল মিজু (২৬), ৪ নম্বর গিয়াসনগর গ্রামের নেওয়ার আলীর ছেলে হেলাল আহমদ (৩০), ৫ ও ৬ নম্বর দত্তরমুড়ি গ্রামের হারুন মিয়ার ছেলে মাহি হোসেন (২০), মঞ্জু মিয়া (২৬), ৭ নম্বর ঘাগটিয়া গ্রামের আফসর খান (৬২), ৮ নম্বর জিহাদ খান (৩৫) ও ৯ নম্বর মুরাদ খান (৩৫)। এই তিনজন রুমেল খানের চাচাতো ভাই।

এদিকে গত ৭ জুলাই রাতে রুমেল খানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে ৮ জুলাই হেলাল আহমদ ও মাহি হোসেনকে গ্রেপ্তার করা হয়। এই হত্যার সাথে জড়িত মূল আসামীরা এখনো ধরাছোয়ার বাইরে রয়েছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে কুলাউড়া স্কুল চৌমুহনী এলাকায় গিয়াস মেকানিকের ছেলে আব্দুল্লাহ’র সাথে ঝগড়া হয় আব্দুল হামিদের ছেলে জিলানের। ওই সময় জিলান তার সহযোগীদের নিয়ে আব্দুল্লাহকে মারপিট করে। ওই ঘটনার জের ধরে ৩ জুলাই জিলানের ওপর ফিল্মি স্টাইলে সাজু ও আব্দুল্লাহ’র নেতৃত্বে হামলা হয়।
মামলার ২ নম্বর আসামী সাজু আগে থেকেই প্রবাসে থাকতেন। দেশে এসেই ভাইয়ের ওপর হামলার বিষয়টি জেনে ক্ষিপ্ত হয়ে জিলানের ওপর হামলা করে আত্মগোপনে থেকে বিদেশে পলায়ন করেছে এবং তার ভাই আব্দুল্লাহও পলাতক।

রুমেল খানের স্ত্রী সাজিয়া সুলতানা সাংবাদিকদের বলেন, আমার স্বামী রুমেল খান একজন সমাজসেবক হিসেবে পরিচিত। আমার স্বামী যদি জিলান হত্যার সঙ্গে জড়িত থাকতেন তবে তিনি বাড়ি থেকে পালিয়ে যেতেন। ঘটনার দিন তিনি বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে ছিলেন। ঘটনা হয়েছে শহরে তাহলে আমার স্বামী বাড়িতে থেকে কিভাবে মামলার আসামী হলেন। বর্তমানে প্রতিহিংসামূলক মামলায় আমার স্বামী বিনা দোষে জেল খাটছেন। আমার শ্বাশুড়ি অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছেন। ৭ বছরের একমাত্র অবুঝ ছেলে উমর খান বাবা বাবা বলে সারাক্ষণ কান্নাকাটি করছে। তিনি আরো বলেন, ঘটনার দিন আমার ভাসুর আফসর খান ও জিহাদ খান বাড়িতে এবং দেবর মুরাদ খান আইএলটিএস কোর্স করতে সিলেটে ছিল। তারপরও তাদের মামলায় জড়ানো হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তি চাই এবং আমার নির্দোষ স্বামীর মুক্তি ও পরিবারের অন্য সদস্যদের মামলা থেকে অব্যাহতি চাই।

মামলার বাদী আব্দুল হামিদ বলেন, ২০২২ সালে কবুতর নিয়ে রুমেল খানের ভাতিজা ও আমার ছেলে ঝগড়া করে। বিষয়টি জিজ্ঞেস করতে আমি রুমেল খানের বাড়িতে যাই। সেখানে তারা আমাকে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় আমি তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করি। এরই জের ধরে রুমেলের পরিকল্পনায় গিয়াস মিয়ার ছেলে সাজু ও আব্দুল্লাহ’র নেতৃত্বে ৭-৮ জন মিলে আমার ছেলের উপর নৃশংসভাবে হামলা করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তার মৃত্যু হয়। আমি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ বলেন, ‘মামলার এজাহারে রুমেল খানকে হত্যার মূল পরিকল্পনাকারী উল্লেখ করেছেন বাদী। এ জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অধিকতর তদন্তে প্রকৃত বিষয়টি বেরিয়ে আসবে’।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, নিহতের পিতা আব্দুল হামিদের দায়েরকৃত এজাহারের ভিত্তিতে থানায় হত্যা রুজু হয়। এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। মামলাটি তদন্তাধীন আছে।

প্রসঙ্গত, গত ৩ জুলাই সন্ধ্যায় উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে হোসাইন মুহাম্মাদ জিলান মোটরসাইকেলযোগে তার ছোট ভাইকে বাসে তুলে দিতে শহরে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের দক্ষিণ বাজারের বাসস্ট্যান্ডে ওৎপেতে থাকা গিয়াস মেকানিকের ছেলে সাজু ও আব্দুল্লাহ’র নেতৃত্বে ৭-৮ জন জিলানের গতিরোধ করে। এসময় পূর্ব বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে জিলানকে বেধড়ক মারধর শুরু করে সাজু ও আব্দুল্লাহ। জিলান প্রাণে বাঁচতে মোটরসাইকেল থেকে নেমে বাসস্ট্যান্ডের সম্মুখে আয়েশা টেলিকম নামক একটি দোকানে গিয়ে আশ্রয় নেয়। পরে ওই দোকানে ঢুকে সাজু ও আব্দুল্লাহ জিলানকে টেনে হিচড়ে সেখান থেকে বের করে এনে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে এবং কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ৭ জুলাই শুক্রবার রাতে জিলান মারা যায়। ওই হামলার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top