logo
১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

ব্রাহ্মণবাজারে একাধিক মামলার আসামী আলমগীরের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৩, ৯:০৯ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া বাজারের ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি ও একাধিক চুরির মামলার আসামী আলমগীর হোসেন উল্টো ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ওঠেছে। আলমগীর হোসেন পুলিশী তদন্ত বাঁধাগ্রস্ত করতে ও ভুল তথ্য দিয়ে সাংবাদিক সম্মেলন করে উল্টো হিঙ্গাজিয়া বাজারের ব্যবসায়ীদের নানা হয়রানী করছে। এ ঘটনায় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হিঙ্গাজিয়া বাজারে গত বুধবার রাত ৯টায় এক প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করে আলমগীরের নানা অপকর্মের বিষয় তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক ও বাজারের ব্যবসায়ী মানিক মিয়া জানান, গত ২৯ মে হিঙ্গাজিয়া বাজার থেকে তাঁর ব্যবহৃত বাজাজ ডিসকভার ১২৫ মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চুরেরা। পরে তিনি কুলাউড়া থানায় অজ্ঞাতদের অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রাথমিক তদন্ত করে দক্ষিণ হিঙ্গাজিয়ার বাসিন্দা ও পূর্বে একাধিক চুরি মামলার আসামী আলমগীরের ট্রলি চালক রুবেল মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের কাছে রুবেল স্বীকার করে আলমগীরের নেতৃত্বে আমার মোটরসাইকেলটি চুরি করা হয়। পরে পুলিশ চালক রুবেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। এদিকে আলমগীর চুরির সাথে তাঁর সম্পৃক্ত থাকার বিষয়টি ধামাচাপা দিতে আমাকে বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছে। একপর্যায়ে আমাকে ও আরো কয়েকজনকে হুয়রানির জন্য আদালতে আলমগীর তার স্ত্রীকে দিয়ে মামলা করে। এতেও সে ক্ষান্ত হয়নি। সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে পুলিশী তদন্ত বাধাগ্রস্ত ও আমাদের মান সম্মান ক্ষুণœ করার নানা পায়তারায় লিপ্ত রয়েছে।

মানিক মিয়া আরো জানান, আলমগীর সংবাদ সম্মেলনে নিজেকে বাজারের ব্যবসায়ী দাবি করছে। কিন্তু সে আমাদের হিঙ্গাজিয়া বাজারের ব্যবসায়ী নয়। কিছুদিন পূর্বে বাজারে একটি দোকান কোঠা ভাড়া নিয়েছে। তবে সেখানে এখনো কোন ব্যবসা শুরু করেনি। তার পাওয়ার ট্রিলার রয়েছে। এছাড়া তার কোন ব্যবসা নেই। সে ওই এলাকায় সহযোগী নিয়ে বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে যাচ্ছে। এলাকার মানুষ তার অত্যাচারে অতিষ্ট। ভয়ে কেউ তাকে কিছু বলতে পারেনা। এর আগে বাজারের চারটি দোকানে চুরির ঘটনা ঘটে। পুলিশী তদন্তে ওই চুরির সাথে আলমগীরের সম্পৃক্ততা পায়। এসব মামলায় সে এখনো নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছে। এমনকি আলমগীর একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য রিয়াজ উদ্দিন, হিঙ্গাজিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমজদ মিয়া, সাধারণ সম্পাদক বিনয় ভূষণ সরকার, ভুক্তভোগী বদরুল হোসেন অপু, আব্দুল মোমিন, শামীম আহমদ প্রমুখ।

অভিযুক্ত আলমগীর হোসেন জানান,‘ তিনি একজন ফার্ণিচার ব্যবসায়ী। এর পাশাপাশি তিনি মাছের ফিসারী, কৃষিকাজ ও ইট বালু পরিবহনে নিয়োজিত ট্রলি গাড়ীর ব্যবসা করে থাকেন। সৎভাবে ব্যবসা করে ব্যবসার পরিধি বৃদ্ধি পাওয়ায় একই এলাকার কয়েকজন ব্যক্তি তাকে ব্যবসায়িকভাবে ক্ষতি সাধনের জন্য নানা ষড়যন্ত্র লিপ্ত রয়েছে।

এ ব্যাপারে কুলাউড়া থানার এসআই নৃপেশ দেব জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় আমরা আলমগীরের ট্রলি চালক রুবেলকে আটক করে জেলহাজতে প্রেরণ করি। তখন সে জিজ্ঞাসাবাদে জানায়, মানিক মিয়ার সাইকেলটি আলমগীর চুরি করেছে। আলমগীরের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ সংবাদ

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top