logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

কুলাউড়ায় ২০ শিক্ষা প্রতিষ্ঠান পেল প্রধানমন্ত্রীর ১২ কোটি টাকা বরাদ্দ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৩, ৭:৫৩ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারের পক্ষ থেকে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ কোটি ৩০ লক্ষ টাকার বরাদ্দ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু’র প্রচেষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বরাদ্দ দিয়েছেন। এরমধ্যে ৬টি প্রতিষ্ঠানে নতুন ভবন ও ১৪টি প্রতিষ্ঠানে মেরামত ও সংস্কার কাজ করা হবে। বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু বরাদ্দ দেয়ার এই তথ্যটি নিশ্চিত করেছেন।

১২ কোটি ৩০ লক্ষ টাকার বরাদ্দ পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষ নির্মাণের জন্য ১ কোটি ৫০ লক্ষ টাকা, মহতেছিন আলী উচ্চ বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সম্প্রসারণে ২ কোটি টাকা, টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয়ে শ্রেণীকক্ষ নির্মাণে ১ কোটি ৫০ লক্ষ টাকা, কর্মধা উচ্চ বিদ্যালয়ে শ্রেণীকক্ষ নির্মাণে ১ কোটি ৫০ লক্ষ টাকা, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মেরামত ও সংস্কার কাজে ২০ লক্ষ টাকা, ইয়াকুব তাজুল মহিলা কলেজে ২০ লক্ষ টাকা, সাধনপুর উচ্চ বিদ্যালয়ে ২০ লক্ষ টাকা, হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়ে ২০ লক্ষ টাকা, মহেতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০ লক্ষ টাকা, মনু মডেল কলেজে ২০ লক্ষ টাকা, রাজনগর উচ্চ বিদ্যালয়ে ২০ লক্ষ টাকা, শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ে ২০ লক্ষ টাকা, রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০ লক্ষ টাকা, দারুছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসায় ১ কোটি ৫০ লক্ষ টাকা, হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসায় ১ কোটি ৫০ লক্ষ টাকা, শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসায় ২০ লক্ষ টাকা, গৌড়করণ নুরুল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০ লক্ষ টাকা, গিয়াসনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০ লক্ষ টাকা, বাংলাটিলা দাখিল মাদ্রাসা ২০ লক্ষ টাকা ও গণকিয়া দাখিল মাদ্রাসায় ২০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজু বলেন, প্রধানমন্ত্রী তাকে প্রটোকল অফিসারের দায়িত্ব দেওয়ায় তিনি কুলাউড়ায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করার সুযোগ পেয়েছেন। এরই ধারাবাহিকতায় তিনি তার দায়িত্বকালীন সময়ে উপজেলার যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা ও বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যার সমাধান করে কুলাউড়ার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে কুলাউড়ার উন্নয়ন পরিকল্পনা এবং সমন্বিত প্রচেষ্টা বাস্তবায়ন করে আগামীতে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ তলা বিশিষ্ট ভবন নির্মাণ, হাসপাতালকে ৫০ শয্যা থেকে বর্তমানে ১০০ শয্যায় উন্নীত করা হবে। পরবর্তীতে ২৫০ শয্যায় উন্নীতকরণ করা হবে। এছাড়া কুলাউড়ায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ, মৎস্য ও গবেষণা ইনস্টিটিউট স্থাপন, সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন, ডায়বেটিস হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ, আই ভিশন সেন্টার স্থাপন, উপজেলা যুুব প্রশিক্ষণ ও বিনোদন কেন্দ্র নির্মাণ করা হবে। মানুষের পানির সমস্যা নিরসনের জন্য তাঁর মাধ্যমে জনস্বাস্থ্য অধিদপ্তর থেকে ২৩ কোটি টাকা ব্যয়ে প্রায় এক হাজারটি টিউবওয়েল বরাদ্দ হয়েছে। তিনি শিক্ষাখাতের উন্নয়ন নিয়ে বলেন, ২০২২-২০২৩ অর্থ বছরে ১৬টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন, এছাড়া ৮টি প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণ, ১৩টি প্রাথমিক বিদ্যালয়ে ২ লক্ষ টাকা করে ১৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে মেরামতের জন্য। ২০২১-২০২২ অর্থবছরে ২৩টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন, ৮১টি প্রাথমিক বিদ্যালয়ে ২ লক্ষ টাকা করে ১ কোটি ৬২ লাখ টাকা বরাদ্দ এবং ৭টি বিদ্যালয়ে ৭ লক্ষ করে ৪৮ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। মাধ্যমিক পর্যায়ে ৫টি বিদ্যালয়ে ১৫ লাখ করে ৭৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এদিকে ২৪টি বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব তৈরি করে দেয়া হয়েছে। যোগাযোগ খাতের উন্নয়ন তিনি বলেন, ২০২২-২০২৩ অর্থবছরে কুলাউড়ায় ১৯৩টি রাস্তা পাকাকরনে অনুমোদন হয়েছে। ২০২১-২০২২ অর্থবছরে ৫৭টি রাস্তা অনুমোদন হয়েছে। তন্মধ্যে ২৩টি রাস্তা পাকাকরণ কাজের টেন্ডার হয়েছে।

জাতীয় এর আরও খবর
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top