logo
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. খেলাধুলা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তামিমের অবসরের সিদ্ধান্ত বাতিল

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৩, ৭:৪৬ মিনিট

খেলা প্রতিবেদক : অবশেষে অবসরের সিদ্ধান্ত বদল করলেন তামিম ইকবাল। আজ শুক্রবার গণভবনে বাংলাদেশের সদ্য সাবেক হওয়া ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ডেকে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে আরেক সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও ছিলেন।

গণভবন থেকে বেরিয়ে তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন

উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।

আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।’ গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তামিম ইকবাল। তার এই আচমকা অবসরে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভক্তরা রাস্তায় নেমে মানববন্ধনও করেছেন। কেউ যাতে যোগাযোগ করতে না পারেন, সে কারণেই হয়তো মোবাইল ফোন বন্ধ রেখেছিলেন তামিম।

তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে বৃহস্পতিবার রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও সংবাদমাধ্যমের কাছে অসহায়ত্ব প্রকাশ করেন।

আজ প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমার একটা ধারনা হয়েছিল ওর (তামিমের) প্রেস কনফারেন্সটা দেখে, হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি তাহলে হয়তো এটার একটা সমাধান পাবো। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম এবং ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সে প্রত্যাহার করছে। সে অবসর নেয় নাই।’

খেলাধুলা এর আরও খবর
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি

খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয় – এমপি শওকতুল ইসলাম

‎প্রো-কাবাডি লিগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলতে যাচ্ছে শাহান

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার

কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান

এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন

দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ

“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে

জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’

কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা

কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.

কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top