logo
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. সাহিত্য

জাহিদ নয়নের দুটি কবিতা

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২২, ১২:১৪ মিনিট

ঐশ্বর্য পূজারিণী

এরপর কোনো এক বিকেলে;
অস্তমিত সূর্যের ঘ্রাণ বুকে নিয়ে
চোখ বুজেছিলে, কিছু খুঁজেছিলে
বিড়বিড় করে আওড়ালে এক মন্ত্র!
অধিবিদ্যক কোনো স্বপ্নের কথন
কাকডাকা সন্ধ্যা ছেদ করেনি ধ্যানের লগন।
নিয়তির মতো বিশ্বাসঘাতক সময়ের লাগাম
ধরতে চাইনি ব্যর্থ আপ্রাণ।

তবু সেই চোখ বুজেছিলে
কিছু খুঁজেছিলে
খুঁজে পাওনি আমায়
ধ্যানমগ্ন বিলাসী স্বপ্নে তোমার!
যে চোখ স্বপ্নজাল বোনে না
আটকা পড়ে ঐশ্বর্যের জালে।
যে চোখ সমুদ্র ধরে না
স্রোতহীন শৈবালের আধার!
ধ্যান ভেঙে যে চোখ দেখে না
অব্যর্থ নিশ্চুপ চিৎকার !

চোখ মেলে ধ্যান ভাঙো ঐশ্বর্য পূজারিণী
বেলা শেষের সূর্য যে অস্তমিত প্রায়
তবু ও কি মোহ ভাঙেনি!
তোমার নীলাভ রক্ত এখন লাল হয়েছে
আমি জানি, তুমি বোঝনি অথবা বুঝতে চাওনি,
আমার না থাকার নাম যে ভালোবাসা
তুমি জেনেছো আমি জানি,
তবু জানতে দাওনি…

**

অভিশপ্ত জাতিস্মর

এক হাতে অন্ধকার, এক হাতে পূর্ণিমা
দু’চোখে এক সহস্রাব্দের রোমন্থন
তৃষ্ণার্ত প্রাণ মৃত্যু সুধার খোঁজে;
দিগ্বিদিক ছোটে ছায়াপথ থেকে ছায়াপথ।
অভিশপ্ত এক আত্মার মতো অমর আমি
পুনর্জন্ম নিয়ে বারবার ফিরছি পৃথিবীর বুকে।
তন্দ্রার ভেতর জেগে থাকা এক অসীম সত্তা
অবিরাম বাড়তে থাকা মহাবিশ্বের মতো।

ধূসর আমার চোখে ধরা দেয় ট্রয়ের ধ্বংসলীলা,
ধরা দেয় ওয়াটারলু, পলাশীর প্রান্তর!
সাক্ষাৎ আমার চোখে বসে একাত্তর,
পঁচাত্তরের অন্ধকার, পৈশাচিক প্রলয়।
শেয়াল শকুনের যৌথ খামার বেড়ে ওঠে
অন্ধকার ভোজের মহোৎসব তুঙ্গে!

মরুভূমির মতো বিস্তীর্ণ রাত ধরা দেয় আমার চোখে
তার বুক বিদীর্ণ করি না বলেই
আমি দুঃস্বপ্নচারী নিশাচর!
রাতের বুকজুড়ে জেগে থাকা এক অতন্দ্র জাতিস্মর।

শতাব্দী থেকে শতাব্দীর বাঁকে অন্ধ রাতকে ফেরাই
নতুন অন্ধকারের টানে!
অন্ধ রাত ক্লান্তিতে ঘুমিয়ে যায়
আমি জেগে থাকি
কিছু দুর্বোধ্য অন্ধকারের অপেক্ষায়…

সাহিত্য এর আরও খবর
নাজিরাবাদে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠান

নাজিরাবাদে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠান

ব্যারিস্টার এম লিয়াকত আলী ফাউন্ডেশন কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ব্যারিস্টার এম লিয়াকত আলী ফাউন্ডেশন কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় দারসে নূরানী আয়োজন করে হিলফুল ফুযুল কাফেলা প্রশংসনীয়্

কুলাউড়ায় দারসে নূরানী আয়োজন করে হিলফুল ফুযুল কাফেলা প্রশংসনীয়্

বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ স্কুল আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়

বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ স্কুল আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়

সর্বশেষ সংবাদ
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top