logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

জমে উঠছে কোরবানি পশুখাদ্যের অস্থায়ী বাজার

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২২, ৩:২২ মিনিট

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে বুধবার (৬ জুলাই) থেকে বসছে কোরবানির পশুর হাট। এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে হাটে আসছে পশু। পাশাপাশি হাটগুলোতে জমে উঠেছে গো-খাদ্যের বাজারও।

সোমবার (৪ জুলাই) রাজধানীর শাহাজাহানপুর, মেরাদিয়া ও মেরুলবাড্ডা পশুর হাট ঘুরে দেখা যায়, এসব এলাকার আশেপাশে গো-খাদ্যের বিক্রির ভাসমান দোকান বসেছে। অস্থায়ী এসব বিক্রেতার কেউ ঢাকার, আবার কেউবা এসেছেন ঢাকার বাইর থেকে। শিশু, নারী, বৃদ্ধ সবাই এসব পশুখাদ্য ও কোরবানির বিভিন্ন সরঞ্জাম বিক্রি করছেন।

এদিকে, ঘোষণা অনুযায়ী বুধবার থেকে হাটে পশু বেচাকেনা শুরুর কথা থাকলেও এরই মধ্যে ক্রেতারা হাটে আসতে শুরু করেছেন। মূল হাটে কেনাবেচা না হলেও হাটের পাশে অস্থায়ীভাবে প্রচুর পশু রাখা আছে। এছাড়া পাড়ায়-মহল্লায়ও চোখে পড়ছে কোরবানির পশু। সেই সঙ্গে মহল্লাগুলোতেও গো-খাদ্যের দোকান বসেছে।

অস্থায়ী এসব গো-খাদ্যের বিক্রেতারা জানান, বছরের অন্যান্য সময়ে তারা অন্য পেশায় নিয়োজিত থাকলেও কোরবানির ঈদের সময় তারা এ ব্যবসা করেন। তাতে কয়েকদিনের পরিশ্রমে অনেক ভালো অঙ্কের টাকা আয় করা যায়। হাটে পশু আসা শুরুর পর থেকে কোরবানির দ্বিতীয় দিন পর্যন্ত চলে এ ব্যবসা।

ডিআইটি রোডের পাশে বাঁশের বাজারের ভেতর বসেছে গো-খাদ্যের বাজার। সেখানে সালাম নামের এক বিক্রেতা জানান, সিরাজগঞ্জ, রংপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে গো-খাদ্য সংগ্রহ করেন তিনি। তার দোকানে ছোট আকারের প্রতি গোছা খড় বিক্রি হচ্ছে ২০ টাকায়। গ্রাম থেকে ৮ থেকে ১০ টাকায় এগুলো সংগ্রহ করে পরিবহন ও অন্যান্য খরচ বাবদ এ দামে বিক্রি করছেন তিনি।

বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, হাটভেদে গমের ভুসি কেজিপ্রতি ৫৫ থেকে ৬৫ টাকা, চালের কুড়া ৬০ থেকে ৬৫ টাকা, খুদ ৫৫ থেকে ৬০ টাকা, কুড়া (তুষ) ৩২ থেকে ৩৫ টাকা, মোটা লবণ (খোলা) ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া জাতভেদে কাঁচা ঘাস প্রতি আটি ২০ থেকে ২৫ টাকা ও বিচালি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

মেরুল বাড্ডার হাটে ভ্যানের ওপর কাঁচা ঘাস বিক্রি করছেন জামাল মিয়া। অন্য সময়ে তরকারি বিক্রি করলেও ঈদের এসময় পশুখাদ্য বিক্রি করেন। তিনি বলেন, গত বছরের থেকে এ বছর ঘাসের দাম অনেক বেশি।

শাহাজাহানপুর হাটে গো খাদ্য বিক্রেতা এনামুল হোসেন বলেন, গত বছরের থেকে সব খাদ্যের দাম এবার তুলনামূলকভাবে অনেক বেশি। আগে যে গমের ভুসি কেজিপ্রতি ৪০ থেকে ৪৫ টাকা ছিল, সেটা কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। খেসার ডালের ভুসি ২০ টাকা বেড়ে ৭০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া সব ধরনের পশুখাদ্যের দাম ১০ থেকে ২০ টাকা কেজিপ্রতি বেড়েছে।

পশুরহাটে সিরাজগঞ্জ থেকে আসা নাজের হোসেন বলেন, এমনিতে বাজারে যে পরিমাণ দাম বেড়েছে, তার থেকেও বেশি দামে সব অস্থায়ী দোকানে।

এদিকে, এসব হাটে পশুখাদ্যের পাশাপাশি কোরবানির জন্য পাওয়া যাচ্ছে হোগলার চাটাই ও খাটিয়াও। আকারভেদে প্রতি পিস চাটাই ১৫০ থেকে ২৫০ টাকা ও খাটিয়া প্রতি পিস ২০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

জাতীয় এর আরও খবর
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top