logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. সংবাদ বিজ্ঞপ্তি

ক্ষমা চেয়ে থাইল্যান্ডের সেই গুহা থেকে কোচের চিঠি

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৮, ১:৩১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক:: ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছেন থাইল্যান্ডের গুহায় দুই সপ্তাহ ধরে আটকা থাকা ১২ কিশোর ফুটবল দলের কোচ। শনিবার থাই নৌবাহিনী এ চিঠি প্রকাশ করে। অত্যধিক বৃষ্টিপাত, গুহায় অক্সিজেনের মাত্রা কমে আসা ও গুহার বাইরে বন্যার পানি ক্রমেই বেড়ে যাওয়ার অবস্থার মধ্যেই কিশোর দলকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে থাই কর্তৃপক্ষ।

গুহায় আটকে থাকা কিশোর ফুটবল দলের মধ্যে কোচ এক্কাপল চান্তাওয়াংই সবচেয়ে বয়স্ক (২৫)। কিশোরদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে।

’কিশোরদের পিতা-মাতার উদ্দেশ্যে বলতে চাই-শিশুরা সবাই ভালো আছে। আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার সাধ্যমতো কিশোরদের যত্ন নিয়ে যাব।’ চিঠিতে জানান ওই কোচ। তিনি শুক্রবার এক ডুবুরির কাছে চিঠিটি হস্তান্তর করেন। পরে থাই নৌবাহিনী সীল শনিবার ফেসবুকে তা প্রকাশ করে। চিঠিতে তিনি বলেন, ‘নৈতিক সমর্থন দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ এবং আমি সকল অভিভাবকের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

চিঠিতে বিউ নামে স্বাক্ষর করা এক কিশোর বলেছে, ‘আব্বু-আম্মু চিন্তা কর না। আমি দুই সপ্তাহ ধরে এই গুহায় আছি। কিন্তু আমি খুব শিগগিরই তোমাদের কাছে ফিরে আসব এবং দোকানের জিনিসপত্র বিক্রিতে সাহায্য করব।’ ওই কিশোরের পরিবার দোকানদার। ডম নামে আরেকজন লিখেছে-ভালো আছি, তবে এখানকার আবহাওয়া একটু ঠাণ্ডা।

thai-coach-note

বন্যার পানি থেকে যাতে কিশোররা রক্ষা পেতে পারে এবং ডুব দিয়ে বের হয়ে আসতে পারে, সেজন্য তাদের সাঁতার শেখানো হচ্ছে। তবে শুক্রবার থাই কর্তৃপক্ষ বলেছে, তারা সাঁতরিয়ে ডুব দিয়ে বের হয়ে আসার জন্য এখনও প্রস্তুত নয়।

থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় প্রদেশ চিয়াই রাইয়ের এ গুহাটিতে প্রায় দুই সপ্তাহ ধরে আটকা রয়েছে ১২ কিশোর ও তাদের কোচ। তাদের উদ্ধারে বিশাল অভিযান চলছে।

থাই নেভি সিল প্রধান রিয়ার অ্যাডমিরাল আফাকর্ন ইয়ো-কংক্যাও বলেছেন, গুহার ভেতরে অক্সিজেনের মাত্রা ১৫ শতাংশে নেমে এসেছে। একজন চিকিৎসক বলছেন, অক্সিজেনের এ মাত্রায় হাইপক্সিয়ার মারাত্মক ঝুঁকি রয়েছে। উচ্চতার কারণে মানুষের যে অসুস্থতা তৈরি হয় এটাও একই অবস্থার তৈরি করবে।

ইয়ো-কংক্যাও বলছেন, এই অবস্থায় গুহার ভেতরে ওই কিশোরদের বেশিদিন রাখা খুব বিপদের কারণ হতে পারে। তাদের গুহার ভেতর থেকে এখনই বের করে আনতে গেলেও যে বিপদের সম্ভাবনা রয়েছে সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

সূত্র: এনডিটিভি।

সংবাদ বিজ্ঞপ্তি এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা

“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top