logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. দেশ-জনপদ

জঙ্গলে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি, ভিডিও

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২২, ১১:৪৭ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক:: জঙ্গলের মধ্যে দিয়ে এক নারীকে টেনে নিয়ে যাচ্ছে তিন যুবক। অন্য একজন মোবাইলে ছবি তুলছে আর হুমকি দিচ্ছে, ‘চিৎকার করলেই টিভিতে ছড়িয়ে দেয়া হবে ভিডিও।’ আর ওই নারী চিৎকার দিয়ে বলছেন, ‘ভাইয়া এমনটি করেন না, আমাকে ছেড়ে দেন।’

এক নারীকে শ্লীলতাহানির এমনই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ায়। ঘটনা ভারতের উত্তরপ্রদেশের উন্নাওয়ের।

উন্নাওয়ে এর আগে বিজেপি বিধায়কের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ঘিরে ভারতে তোলপাড় শুরু হয়। গত মাসেই নয় বছরের এক শিশুকে ধর্ষণের পর রক্তাক্ত অবস্থায় ফেলে দেয়া হয়েছিল।

এক মিনিট ১৭ সেকেন্ডের ভিডিও। তাতে দেখা যাচ্ছে, তিন যুবক এক নারীকে জোর করে জঙ্গলের গভীরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। চলছে শ্লীলতাহানিও। মহিলাও অসহায়ভাবে প্রতিহত করার চেষ্টা করছেন। তার মধ্যেই এক জন মোবাইলে ভিডিও তুলছে। তার হুমকি স্পষ্ট, এই ভিডিও ছড়িয়ে দেয়া হবে।

হয়েছেও তাই। ওই ভিডিও ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আর তারপরই নড়েচড়ে বসেছে পুলিশ। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ফেরার বাকি দু’জনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ওই নারীকেও চিহ্নিত করা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, ভিডিওটি উন্নাওয়েই রেকর্ড করা হয়েছে। তবে নির্দিষ্ট কোন এলাকায়, তা আরও তদন্ত এবং আটকদের জিজ্ঞাসাবাদের পরই জানা যাবে। ওই যুবকদের জঙ্গলের ওই জায়গায় নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।

উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেনগারের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। গত বছরের এপ্রিলের সেই ঘটনা সামনে আসে এ বছরের এপ্রিলে। পুলিশ লক আপে নির্যাতিতা তরুণীর বাবার মৃত্যু হয়। ৮ এপ্রিল ওই তরুণী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে আত্মহত্যার হুমকি দেন।

মুখ্যমন্ত্রী তার দলের বিধায়ককে আড়াল করার চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠে। দেশ জুড়ে তোলপাড়ের মধ্যেই শেষ পর্যন্ত তদন্ত যায় সিবিআইয়ের হাতে।

গত মাসে ৯ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে বছর পঁচিশের এক যুবকের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় একটি ঝোপের মধ্যে থেকে উদ্ধার করে কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

এ উন্নাওয়েই ফের নারীকে শ্লীলতাহানির এই ভিডিও প্রকাশ্যে আসায় ফের অস্বস্তিতে যোগী সরকার।

সূত্র: আনন্দবাজার।

দেশ-জনপদ এর আরও খবর
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top