logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. সংবাদ বিজ্ঞপ্তি

নির্বাচনী ব্যয়: কামরান ১০ লাখ, সাড়ে ১৪ লাখ আরিফ 

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৮, ১:৪৫ মিনিট

ডেস্ক রিপোর্ট:: ভায়রা ও শ্যালকসহ আত্মীয়দের কাছ থেকে পাওয়া অনুদানের টাকা দিয়ে নির্বাচনী খরচ মেটাবেন সিলেট সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। নির্বাচনের জন্য তাকে ভায়রা ও শ্যালক ৪ লাখ টাকা দেবেন।

অন্যদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সদ্য বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচনী খরচ জোগাবেন নিজের ব্যবসা, বাসা ভাড়া আর মেয়র থাকাকালে পাওয়া বেতনের টাকা দিয়ে।

নির্বাচন কমিশন সিলেট আঞ্চলিক কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া হলফনামায় এমনটি উল্লেখ করেছেন এই প্রধান দুই রাজনৈতিক দলের মেয়রপ্রার্থী। ৩০ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনেও কামরান-আরিফের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

গত ২৮ জুন মনোনয়পত্র জমা দেন বদরউদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরী। আত্মীয়স্বজনদের কাছ থেকে ‘স্বেচ্ছাপ্রণোদিত দান’ হিসেবে ৪ লাখ টাকা পাবেন কামরান। এই টাকা তার ভায়রা আতিকুর রহমান এবং শ্যালক মাহবুবুল হাসান দেবেন। প্রত্যেকেই ২ লাখ টাকা করে দেবেন।

নির্বাচনী ব্যয় প্রসঙ্গে হলফনামায় বদর উদ্দিন আহমদ কামরান উল্লেখ করেছেন- নির্বাচনে নিজ আয় থেকে ১০ লাখ টাকা ব্যয় করবেন তিনি।

হলফনামায় দেয়া তথ্য মতে, কামরান ৩০ হাজার পোস্টার ছাপাবেন। এতে ব্যয় হবে এক লাখ টাকা। তিনি ৬টি নির্বাচনী ক্যাম্প পরিচালনা করবেন। এক্ষেত্রে তার ৬০ হাজার টাকা ব্যয় হবে। এসব ক্যাম্পে কর্মীদের জন্য খরচ হবে আরো ৯০ হাজার টাকা। কামরানের কেন্দ্রীয় নির্বাচনী ক্যাম্পের খরচ ১০ হাজার টাকা এবং এ ক্যাম্পের কর্মীদের খরচ ৩৫ হাজার টাকা।

কামরানের নিজের ও তার নির্বাচনী এজেন্টদের যাতায়াতে ব্যয় হবে সাড়ে ৮৭ হাজার টাকা। এছাড়া কর্মীদের যাতায়াত বাবদ খরচ হবে ৫০ হাজার টাকা। ঘরোয়া বৈঠক বা সভার জন্য ভেন্যুর ভাড়া ১০ হাজার টাকা, সভা আয়োজনের জন্য শ্রমিকের পারিশ্রমিক ১৫ হাজার টাকা এবং সভার জন্য আসবাবপত্র বাবদ ব্যয় হবে ১০ হাজার টাকা। কামরান এক লাখ লিফলেট ও এক লাখ হ্যান্ডবিল ছাপাবেন। এক্ষেত্রে তার ব্যয় হবে আড়াই লাখ টাকা। ১৬২টি ব্যানার তৈরি বাবদ কামরানের সাড়ে ৮১ হাজার টাকা এবং ব্যানার টানানো বাবদ ১৬ হাজার ২০০ টাকা খরচ হবে। ৩০টি ডিজিটাল ব্যানার তৈরিতে ৩০ হাজার টাকা এবং সেগুলো টানানোর ক্ষেত্রে ৬ হাজার টাকা ব্যয় করবেন কামরান।

এছাড়া কামরান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৩০টি পথসভা করবেন এবং এতে ৩০ হাজার টাকা ব্যয় হবে।

কামরানের নির্বাচনী প্রচারণায় মাইকিং বাবদ খরচ হবে ১ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা। নির্বাচনী প্রতীক তৈরি বাবদ ১০ হাজার টাকা, ৬টি অফিসে আপ্যায়ন বাবদ এক লাখ ৮ হাজার টাকা, ৬০ জন কর্মীর আপ্যায়নে এক লাখ ২ হাজার টাকা, ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারণা বাবদ ২০ হাজার টাকা এবং বিবিধ ক্ষেত্রে ৮০ হাজার টাকা খরচ হবে।

অন্যদিকে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় উল্লেখ করেছেন, ‘নিজ আয়’ থেকে সাড়ে ১৪ লাখ টাকা নির্বাচনী ব্যয় করবেন। এই টাকা তিনি ‘নিজস্ব ব্যবসা, মেয়র থাকাকালে পাওয়া বেতন ও বাস ভাড়া বাবদ আয়’ থেকে পাবেন।

আরিফ ৩০ হাজার পোস্টার ছাপাতে এক লাখ ২০ হাজার টাকা ব্যয় করবেন। তার দুটি নির্বাচনী ক্যাম্প স্থাপনে খরচ হবে ৩০ হাজার টাকা এবং ক্যাম্পে কর্মীদের জন্য ব্যয় হবে ৫০ হাজার টাকা। আরিফের কেন্দ্রীয় নির্বাচনী ক্যাম্প স্থাপনে ৩০ হাজার টাকা এবং এ ক্যাম্পের কর্মীদের জন্য ৫৫ হাজার টাকা ব্যয় হবে। যাতায়াতে আরিফের খরচ হবে ৪০ হাজার টাকা এবং এ ক্ষেত্রে কর্মীদের খরচ হবে ৮০ হাজার টাকা। ঘরোয়া বৈঠক বা সভা আয়োজনে ভেন্যুর ভাড়া বাবদ ৯০ হাজার টাকা, সভা আয়োজনে শ্রমিকের পারিশ্রমিক এক লাখ টাকা এবং সভায় আসবাবপত্রের জন্য এক লাখ ২০ হাজার টাকা ব্যয় করবেন তিনি।

আরিফ এক লাখ লিফলেটে এক লাখ টাকা এবং ২৭ হাজার হ্যান্ডবিলে ৫৪ হাজার টাকা খরচ করবেন। ৪৫টি ব্যানারে ৩৬ হাজার টাকা এবং এগুলো টানাতে ৯ হাজার টাকা ব্যয় হবে। ১০০টি ডিজিটাল ব্যানার তৈরি ও টানানো বাবদ যথাক্রমে ৪০ হাজার ও ১০ হাজার টাকা খরচ হবে। এছাড়া তার ৩০টি পথসভায় মাইক ভাড়া বাবদ আরিফ ৪৫ হাজার টাকা ব্যয় করবেন। আরিফের নির্বাচনী প্রচারণায় মাইকিংয়ের জন্য যানবাহন ভাড়ার ক্ষেত্রে ৪২ হাজার টাকা, মাইকিংয়ে নিয়োজিত শ্রমিকের ক্ষেত্রে ২১ হাজার টাকা এবং মাইকের ভাড়ার ক্ষেত্রে ২১ হাজার টাকা খরচ হবে।

তাছাড়া ৪০টি নির্বাচনী প্রতীক তৈরিতে ৮ হাজার টাকা, ৩টি অফিসে আপ্যায়ন বাবদ ৪২ হাজার টাকা, ১০০ জন কর্মীর আপ্যায়নে এক লাখ ২৬ হাজার টাকা এবং অন্যান্য ক্ষেত্রে আরিফুল হক চৌধুরীর এক লাখ ৩০ হাজার টাকা ব্যয় হবে।

সংবাদ বিজ্ঞপ্তি এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা

বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা

“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,

“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top