logo
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. সংবাদ বিজ্ঞপ্তি

১/১১-এর চাইতে শ্বাসরুদ্ধকর অবস্থায় আছি : জয়নুল আবেদীন

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৮, ২:১৯ মিনিট

নিউজ ডেস্ক:: দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ও দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে সরকার খুব ব্যতিব্যস্ত হয়ে গেছে। খালেদা জিয়ার জামিন হলে সেই জামিনকে কিভাবে রোধ করবে সেটা নিয়ে ব্যস্ত থাকে। ১/১১-এর কথা আপনাদের মনে আছে? সেই সময় যে অবস্থায় চলতো, আমরা তার চাইতে শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে আছি।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা বাড়ানোর জন্য দুদকের করা আপিলসহ পৃথক তিনটি আপিলের ওপর শুনানির জন্য হাইকোর্ট আগামী ৮ জুলাই দিন ঠিক করার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, একটি রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত মামলা, সেই মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল। সেই মামলাটি শুনানি করার জন্য সরকার ব্যতিব্যস্ত হয়ে গেছে। আমরা আগেও বলেছি এখনো বলছি, যেখানে লাখ লাখ আপিল পেন্ডিং, যেখানে ডেথ রেফারেন্স পেন্ডিং, সমস্ত মামলা রেখে সরকার এ মামলাটি শুনানি করতে ব্যতিব্যস্ত হয়ে গেছে।

তিনি বলেন, আপনারা দেখেছেন, অ্যাটর্নি জেনারেল কত উৎসুক। এ রকম যদি সরকারের পক্ষে উনি সব আপিল, ডেথ রেফারেন্সে শুনানির জন্য উপস্থিত থাকতেন, তাহলে আমরা বুঝতাম তিনি প্রকৃতপক্ষে দেশের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন এবং কাজ করতে চান। এখনে তিনি শুধুমাত্র বেগম খালেদা জিয়ার মামলা শুনানি করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যান।

খালেদার এ আইনজীবী বলেন, মামলাটি শুনানির জন্য আজ দিন ধার্য ছিল, গতকাল আমরা একটি লিখিত আবেদন করে মামলাটি শুনানি মুলতবির জন্য আবেদন করেছি।

মুলতবি চাওয়ার ব্যাখ্যায় তিনি বলেন, যে আদেশটি আপিল বিভাগ দিয়েছে সেই আদেশের একটি অংশ নিয়ে আমরা একটি রিভিউ আবেদন করেছি। সেটি হচ্ছে এই যে, ৩১ জুলাইয়ের মধ্যে আপনি নিষ্পত্তি করতে বলছেন সেটা যথাযথ হয়নি।

এ বিষয়ে জয়নুল আবেদীন বলেন, এ আদেশটা যদি থাকে তাহলে অরাজকতা তৈরি হবে। এ জন্য আমরা রিভিউ আবেদনটি করেছি। সেই আবেদনের শুনানি পর্যন্ত আমরা মুলতবি চেয়েছি। আদালত আমাদের আবেদন শুনেছেন। অ্যাটর্নি জেনারেল কতগুলো অবাস্তব আরগুমেন্ট করেছেন। একটি খুব আপত্তিকর কথা বলেছেন যে, আমরা এ মামলাটি শুনানি করতে চাই না। এটা আমরা আপত্তি দিয়েছি। আদালত সব কিছু পর্যবেক্ষণ করেছেন। উভয় পক্ষের আরগুমেন্ট শুনেছেন। আমাদের আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন। এটা খারিজ করে দেননি। আগামী রোববার (৮ জুলাই) ২টা পর্যন্ত এ মামলাটি স্থগিত করেছেন।

তিনি আরও বলেন, এই সময়ের (৮ জুলাই) মধ্যে আপিল বিভাগ যদি কোনো আদেশ দেন, পরবর্তীতে আদালতে আমরা দেব। ওই দিন যদি নতুন কোনো কারণ উদ্ভাব হয় তখন সেটা দেখা যাবে। আজকে কোনো শুনানি হয়নি, আগামী রোববার আবার শুনানি।

জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়ার মামলার নিয়ে এক দিকে জামিনের আদেশ দেন। সেটা আবার উনারা স্থগিত করেন। এটা কোন দেশে কোন যুগে আছি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ১/১১ এর কথা আপনাদের মনে আছে? সেই সময় যে অবস্থায় চলতো, আমরা তার চাইতে শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে আছি। এটাও ইনশা-আল্লাহ কেটে যাবে।

সংবাদ বিজ্ঞপ্তি এর আরও খবর
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

সর্বশেষ সংবাদ
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top