logo
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. সংবাদ বিজ্ঞপ্তি

ভারতে বাঙালি প্রধানমন্ত্রীর স্বপ্ন তৃণমূলের

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০১৮, ২:০৪ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক:: আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনে তৃণমূল জয় পাবে। শুধু তাই নয়, ২০১৯ সালে সেই নির্বাচনের মধ্যদিয়ে দেশে বাঙালি প্রধানমন্ত্রী হতে চলেছে বলেও দাবি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের।

শনিবার সন্ধ্যায় দলীয় সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানাার্জির নাম না করেই তার দলের শীর্ষ নেতা ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেন। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া জেলাতে অপেক্ষাকৃত খারাপ ফল করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল। আর সেখানে কিছুটা ভাল ফলের কারণে খানিকটা উজ্জীবিত বিরোধী শিবির বিজেপি।

আর সে কারণে সম্প্রতি সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ একটি রাজনৈতিক জনসভা করেন। সেই সভায় অমিত রাজ্যের অন্তত ২০ থেকে ২৩ টি আসন বিজেপি পাবে বলে ভবিষ্যৎবাণী করেন। আর মমতা ব্যানার্জিকে নিজের রাজ্য নিয়ে চিন্তাভাবনা করতে বলেন। দিল্লি অনেক দূর বলেও মমতাকে কটাক্ষ করে যান বিজেপির এই বর্ষীয়ান নেতা।

বিজেপি সভাপতির রাজনৈতিক কটাক্ষের পাল্টা বক্তব্য কলকাতায় দলীয় কার্যালয়ে বসেই দেয় তৃণমূল কংগ্রেস। দলীয়ভাবে বলা হয় অমিত শাহ যে স্বপ্ন দেখছেন তা সফল হবে না।

কিন্তু তাতেও তৃণমূলের দহন যন্ত্রণা কমছিল না। তাই একেবারে অমিত শাহ পুরুলিয়ার শিমুলিয়া ময়দান মাঠে যে রাজনৈতিক সভায় ওই দাবি করেছিলেন সেই মাঠে দাঁড়িয়ে তৃণমূলের শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী বলেন, এবার শুরু হচ্ছে বিজেপি হঠাও ও দেশ বাঁচাও আন্দোলন। আমরা এবার একজন বাঙালিকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই।

এই রাজ্যে মমতার বিকল্প নেই। বিজেপিরও এই রাজ্যে ঠাঁই নেই। পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে লোকজন এনে বিজেপি এই পুরুলিয়ার শিমুলিয়া মাঠে সভা করেছিল। আমরা এখানে সভা করছি আমাদের কর্মী-সমর্থক ও গ্রামবাসীদের সামনে। আমাদের আটকানো যাবে না।

অমিত শাহ পুরুলিয়ার সভায় বলেছিলেন, মমতা আগে নিজের রাজ্য পশ্চিমবঙ্গ সামলাক। দিল্লি এতো সহজ নয়।
এদিকে শুভেন্দু অধিকারীর ৪২ আসনের সব গুলো আসনেই তৃণমূলের জয় পাওয়ার প্রসঙ্গে এবং বাঙালি প্রধানমন্ত্রীর হওয়ার দাবি নিয়ে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তার ভাষায়, দেশের ৫৫৬ টি আসনের মধ্যে ৪২ আসনে জয় পেলেই কি প্রধানমন্ত্রী হওয়া যায়?

সংবাদ বিজ্ঞপ্তি এর আরও খবর
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

সর্বশেষ সংবাদ
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি

মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার

কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান

এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন

দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ

“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top