logo
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. সংবাদ বিজ্ঞপ্তি

২৫ বছরে যেসব টুর্নামেন্টে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৮, ৬:২৭ মিনিট

স্পোর্টস ডেস্ক:: সেই ১৯৯৩ সালেই শেষ। এরপর যে কোনো বড় টুর্নামেন্ট আসলেই আর্জেন্টিনার ব্যর্থতা চরমভাবে ফুটে উঠছে। যে দেশটার ঝুলিতে রয়েছে ১৪টি কোপা আমেরিকার শিরোপা দুটি বিশ্বকাপ শিরোপা সেই দেশটাই কি-না এখন শিরোপা খরায় ভুগছে। কবে। গত বিশ্বকাপে ট্রফি জয়ের খুব কাছে চলে গিয়েছিল আর্জেন্টিনা কিন্তু অধরা ট্রফি জয়ের স্বপ্ন মরীচিকার মতো মিইয়ে গেছে।

আর্জেন্টিনার সোনালি প্রজন্ম আরো একবার মুখ থুবড়ে পড়লো বড় টুর্নামেন্টে। যাদের নিয়ে অনেক আশা ছিল তারাই ব্যর্থ হয়েছেন প্রতিনিয়ত। আর্জেন্টিনা তাদের সর্বশেষ ট্রফি জিতেছিল ১৯৯৩ সালে। সেই বছর কোপা আমেরিকা জয়ের পর কেটে গেছে ২৫ বছর। এ সময়ে হওয়া ১৭টি টুর্নামেন্টের একটিতেও শেষ হাসি হাসতে পারেনি ম্যারাডোনা-মেসির আর্জেন্টিনা।

১৯৯৪ সালের বিশ্বকাপ

১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পর এই বিশ্বকাপেও আর্জেন্টিনার পতাকা ছিল ম্যারাডোনার হাতে। কিন্তু গ্রুপ পর্বে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় বিশ্বকাপ থেকে বহিষ্কার হতে হয় তাকে। আর্জেন্টিনাও তাদের বিশ্বকাপ যাত্রা শেষ করে দ্বিতীয় রাউন্ডে রোমানিয়ার কাছে ৩-২ ব্যবধানে হেরে। সে বছর ১১তম হয়েছিল তারা।

argentina

১৯৯৫ সালের কনফেডারেশনস কাপ
ড্যানিয়েল পাসারেল্লার দলে তখন জেনেত্তি, রবার্তো আয়ালা, মার্সেলো গালার্দোর মোট তারকা থাকলেও সৌদি আরবে হওয়া সেই টুর্নামেন্টে ডেনমার্কের কাছে ২-০ ব্যবধানে ফাইনালে হারে আর্জেন্টিনা।

১৯৯৫ কোপা আমেরিকা
উরুগুয়েতে হওয়া সেই টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। সেই ম্যাচে ব্রাজিলের তুলিওর হাত দিয়ে ডি বক্সে বল রিসিভ করার ঘটনা এখনো ফুটবল বিশ্বে অনেক আলোচিত।

argentina

১৯৯৭ কোপা আমেরিকা
বলিভিয়াতে হওয়া এই টুর্নামেন্টেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। পেরুর সঙ্গে তারা ২-১ ব্যবধানে হেরে স্বপ্ন জলাঞ্জলি দেয়।

১৯৯৮ ফুটবল বিশ্বকাপ
ফ্রান্সে হওয়া এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ১১৯ মিনিটে গোল খেয়ে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাতিস্তুতাদের আর্জেন্টিনা।

২০০১ কোপা আমেরিকা
কলম্বিয়াতে হওয়া এই টুর্নামেন্টে নিরাপত্তার কারণে অংশ নেয়নি আর্জেন্টিনা। মূলত কলম্বিয়ায় আর্জেন্টিনার দূতাবাসকে চিঠি দিয়ে মৃত্যুর হুমকি দেওয়ার কারণে খেলতে যায়নি আর্জেন্টিনা।

২০০২ ফুটবল বিশ্বকাপ
প্রথমবারের মতো এশিয়াতে হওয়া এই বিশ্বকাপে ফর্মে তুঙ্গে থাকা আর্জেন্টিনা দল এসেছিল শিরোপা জয় করতে। কিন্তু সবাইকে অবাক করে মার্সেলো বিয়েলসার আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়, যা এখন পর্যন্ত এই শতাব্দীতে বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বাজে পারফরম্যান্স।

২০০৪ কোপা আমেরিকা
পেরুতে হওয়া এই টুর্নামেন্টের প্রতিটা ম্যাচেই দাপট দেখিয়ে খেলেছিল আর্জেন্টিনা। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে এক পর্যায়ে ২-১ ব্যবধানে এগিয়েও ছিল তারা। কিন্তু আদ্রিয়ানো সমতায় ফেরায় ব্রাজিলকে এবং শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ব্রাজিল জয়লাভ করে।

argentina

২০০৫ কনফেডারেশন্স কাপ
জার্মানির মাটিতে হওয়া টুর্নামেন্টে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে ওঠে হোসে পেকারম্যানের আর্জেন্টিনা। কিন্তু সেলেসাওদের বিপক্ষে আর পেরে ওঠেনি তারা। ৪-১ গোলের লজ্জার হার নিয়ে শিরোপা শূন্যই থাকতে হয় তাদের।

২০০৬ ফুটবল বিশ্বকাপ
সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে আর্জেন্টিনার ৬-০ গোলের জয় অনেক আশা জাগালেও স্বাগতিক জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ফর্মে থাকা মেসিকে বসিয়ে রেখে পেনাল্টি শুটআউটে হারের মুখ দেখতে হয় হোসে পেকারম্যানের আর্জেন্টিনাকে।

২০০৭ কোপা আমেরিকা
ভেনেজুয়েলায় হওয়া এই টুর্নামেন্টে রিকুয়েলমে, ভেরন, মেসি, তেভেজ, ক্রেসপোকে নিয়ে গড়া আর্জেন্টিনা ফাইনালে ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয়।

২০১০ ফুটবল বিশ্বকাপ
প্রথমবারের মতো আফ্রিকায় হওয়া এই বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার অধীনে অদম্য মানসিকতা নিয়ে খেলতে যায় আর্জেন্টিনা। কিন্তু আবারো কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ ব্যবধানে হেরে টুর্নামেণ্ট থেকে বিদায় নেয়।

argentina

২০১১ কোপা আমেরিকা
নিজ দেশে হওয়া এই টুর্নামেন্টে সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে ট্রফি জয়ের। কিন্তু মেসির আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে হারিয়ে শেষ পর্যন্ত ট্রফিই জিতে নেয় উরুগুয়ে।

২০১৪ ফুটবল বিশ্বকাপ
গেল কয়েক দশকের ভেতর এবারই সবচেয়ে ভালো খেলে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু শেষ সময়ে মারিও গোতসের গোলে জার্মানির কাছে ১-০ ব্যবধানে হারলে আবারো বিশ্বকাপ ব্যর্থতা ফুটে ওঠে আলেহান্দ্রো সাবেলার আর্জেন্টিনা দলের।

২০১৫ কোপা আমেরিকা
চিলিতে হওয়া এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। সেখানে ক্লদিও ব্রাভোর চিলির কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নিতে হয় টাটা মার্টিনোর আর্জেন্টিনাকে।

২০১৬ কোপা আমেরিকা
শতবর্ষী কোপা আমেরিকাতেও ফাইনালে ওঠে আর্জেন্টিনা। এবারও প্রতিপক্ষ সেই চিলি। আবারো সেই পেনাল্টি শুট আউটে হেরে স্বপ্ন ভঙ্গ হয় আর্জেন্টাইনদের। পেনাল্টি মিস করেছিলেন মেসি নিজেই।

সংবাদ বিজ্ঞপ্তি এর আরও খবর
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

সর্বশেষ সংবাদ
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top