logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. সংবাদ বিজ্ঞপ্তি

সিলেটের তামিম চৌধুরীর নেতৃত্বে যেভাবে সংগঠিত হয়েছিল নব্য জেএমবি

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৮, ৫:২৩ মিনিট

ডেস্ক রিপোর্ট:: কানাডায় থাকতেই জঙ্গিবাদে জড়িয়ে সিরিয়ায় গিয়েছিল বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তামিম চৌধুরী। সেখান থেকে ফের কানাডায় ফিরে যায় সে। তারপর আসে ঢাকায়, ২০১৩ সালের ৫ অক্টোবর। বাংলাদেশে এসেই তামিম প্রথমে সব জঙ্গি সংগঠনকে একই প্ল্যাটফর্মে আনার চেষ্টা করে। এসময় তার হাত ধরে ‘জুনুদ আল তাওহিদ’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। তবে তেমন সাড়া না পেয়ে পুরনো জেএমবি’র কয়েকজন সদস্যের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে তামিমের নেতৃত্বেই গঠিত হয় আইএসপন্থী জঙ্গি সংগঠন নব্য জেএমবি। তামিম চৌধুরীর গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।

নব্য জেএমবি ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে টার্গেট কিলিং শুরুর ৯ মাসের মাথায় গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায়। এই হামলার মূল উদ্দেশ্যই ছিল সারাবিশ্বে নিজেদের অস্তিত্ব জানান দেয়া।
বহুল আলোচিত গুলশান হামলা মামলার তদন্তে নব্য জেএমবি’র সৃষ্টি ও সংগঠিত হওয়ার এই চিত্র উঠে এসেছে। এই মামলার তৈরি হওয়া চার্জশিট এবং তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।

শনিবার (৩০ জুন) মামলার তদন্ত তদারক কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘জিহাদের উদ্দেশ্য নিয়েই তামিম চৌধুরী বাংলাদেশে এসেছিল। যদিও সে কানাডায় থাকা অবস্থাতেই জঙ্গিবাদে নাম লেখায়। বাংলাদেশে তার ডাকে সারা দিয়ে পুরনো জেএমবি’র কয়েকজন সদস্য সাড়া দেয়। জেএমবি’র পুরোটা না এলেও একটা অংশ তার সঙ্গে আসে, যারা উগ্রবাদে বিশ্বাসী। তারা মিলে গঠন করে নব্য জেএমবি। এরপর সদস্য সংগ্রহের মাধ্যমে প্রথমে টার্গেট কিলিং শুরু করে তারা। পরবর্তীতে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায়।’
এই মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তামিম চৌধুরী ঢাকায় আসার পর প্রথমে তার পরিচয় হয় পুরনো জেএমবি’র চাঁপাইনবাবগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুস সামাদ ওরফে মামুর সঙ্গে। মামু তাকে পুরনো জেএমবি’র মামুনুর রশীদ রিপন, সারোয়ার জাহান ও মাওলনা আবুল কাশেমের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর ইরাক-সিরিয়াভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএসপন্থী নব্য জেএমবি’র প্রথমে পাঁচ সদস্যের একটি শুরা কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে তামিম চৌধুরী ছাড়াও উত্তরবঙ্গের বড় হুজুর মাওলানা আবুল কাশেম, সারোয়ার জাহান, মামুনুর রশীদ রিপন ও আব্দুস সামাদ মামু ওরফে আরিফ ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নব্য জেএমবি’র সংগঠন পরিচালনার ক্ষেত্রে পাঁচটি পৃথক শাখা গঠন করা হয়। এগুলো হলো— সামরিক শাখা, দায়ি শাখা, মিডিয়া শাখা, কোয়াহ শাখা (অস্ত্র-বিস্ফোরক ও অর্থ) এবং পরিবহন শাখা। নব্য জেএমবি’র সামরিক শাখাটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই শাখার আরও চারটি উপ-শাখা ছিল। এগুলো হলো— ফিদায়ি, ইংগিমাসি, ইশতিহাদি ও লোন উলফ বা লোন মুভার্স।

২০১৫ সালের সেপ্টেম্বর থেকে নব্য জেএমবি উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় ফিদায়ি ও ইশতিহাদি হামলা চালানো শুরু করে। ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে যে হামলা চালানো হয়, সেটি ছিল ইংগিমাসি হামলা। ইংগিমাসি হচ্ছে এমন একটি কৌশল, যা একই সঙ্গে জিম্মি পরিস্থিতি তৈরি করে আন্তর্জাতিকভাবে আলোচনায় আসার জন্য সর্বোচ্চ সময় নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাংলাদেশে একসময় শুধুমাত্র মাদ্রাসা ছাত্রদেরই জঙ্গিবাদে জড়ানোর প্রবণতা ছিল। তামিম চৌধুরী সেই প্রবণতাকে পেছনে ফেলে উচ্চবিত্ত ও ইংলিশ মিডিয়ামে পড়ুয়া শিক্ষার্থীদের জঙ্গিবাদে জড়াতে মূল ভূমিকা পালন করে। বাংলাদেশে আসার আগে তামিম যখন সিরিয়াতে ছিল, সেসময় সিরিয়ার বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে তার যোগাযোগ হয়। সেই যোগাযোগের ভিত্তিতেই আইএস খিলাফত ঘোষণার পর বাংলাদেশ থেকে যোগ দেওয়া তরুণদের সঙ্গেও তার পরিচয় হয়। একই পরিচয়ের সূত্র ধরে ঢাকার অভিজাত এলাকা গুলশান-বনানী এলাকার বিভিন্ন গ্রুপের সঙ্গে মেলামেশা শুরু করে তামিম। উচ্চবিত্ত পরিবার ও ইংলিশ মিডিয়ামে পড়ুয়া এসব গ্রুপের সঙ্গে তার যোগাযোগের সূত্র হিসেবে কাজ করে জিলানী নামের এক তরুণ। পরবর্তীতে সিরিয়ায় আইএসের হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত হয় জিলানী।

সংশ্লিষ্ট সূত্র বলছে, হামলার জন্য হলি আর্টিজান বেকারি বেছে নেওয়ার পাশাপাশি পাঁচ হামলাকারীকে বাছাই ও নির্বাচনও করে তামিম। হামলার আগে তাদের প্রশিক্ষণের পাশাপাশি ঈমান-আক্বিদা ও শারীরিক প্রশিক্ষণের ওপর পরীক্ষাও নেওয়া হয়। নিম্নবিত্ত পরিবার থেকে জঙ্গিবাদে আসা দুই তরুণ শফিকুল ইসলাম উজ্জল ও খায়রুল ইসলাম পায়েল ও ঢাকার উচ্চবিত্ত পরিবারের তিন তরুণ রোহান, নিবরাস ও মোবাশ্বারকে নিয়ে একটি দল গঠন করা হয়। এর উদ্দেশ্য ছিল, হলি আর্টিজানে যে জিম্মি পরিস্থিতি তৈরি করা হবে তা সফলভাবে যেন সামলাতে পারে তারা।
সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম বলেছেন, ‌‘ঢাকায় তারা কোনও একটি রেস্তোরাঁয় অ্যাটাক করবে এই পরিকল্পনা ছিল। যেখানে অনেক বিদেশি পাওয়া যাবে। তাদের মারলে বিশ্ব মিডিয়ায় কাভারেজ পাওয়া যাবে, সেই জায়গাটিকেই তারা বেছে নেবে। নব্য জেএমবি’র নেতারা এজন্য প্রথমে সদস্যদের রিক্রুট করে। ক্যাম্পে রেখে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। দু’-একটি হত্যাকাণ্ডে অংশ নিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, এমন দুজনকেও এই টিমে রাখা হয়। এরকম নতুন এবং পুরনো মিলিয়ে পাঁচ জনের একটি টিম গঠন করা হয়।’
ঢাকার কাউন্টার টেরোরিজমের একজন কর্মকর্তা বলছেন, তামিম নিজেও শিক্ষিত এবং স্মার্ট হওয়ার কারণে সবাই তার কথা মনোমুগ্ধ হয়ে শুনতো। এছাড়া, দেশের বাইরে থেকে অর্থ সহযোগিতা আনতো সে। সংগঠনে পর্যাপ্ত পরিমাণ অর্থ আসার কারণে সবাই সহজেই তার নেতৃত্ব মেনে নিয়েছিল। তামিম নিজেও ছিল অনেক বেশি ক্যারিশমেটিক।
ঢাকায় একটি হামলা চালিয়ে যে সারাবিশ্বে আলোচনায় আসা যাবে, সেই ভাবনাটিও আসে তামিমের মাথা থেকে। এজন্য হামলার সঙ্গে সঙ্গে হলি আর্টিজানের ভেতরে থাকা জঙ্গিদের পাঠানো ছবিগুলো আইএসের কথিত মুখপাত্র ‘আমাক’ এজেন্সিতে পাঠিয়ে হামলার দায়ও স্বীকার করে। সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘ঢাকায় হামলা করলে কাভারেজ বেশি পাবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে। পাশাপাশি বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার চরমভাবে ঘটেছে এটি প্রচার এবং নতুন যারা রিক্রুট হয়েছিল, তারাও মনোবল হারাবে না। বরং আরও দলে দলে নতুন লোক জেএমবিতে আসবে।এই পরিকল্পনা মাথায় নিয়েই কাজ করছিল তামিম।’

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ৯ ইতালিয়ান, সাত জাপানিজ, একজন ভারতীয়, একজন আমেরিকান-বাংলাদেশ দ্বৈত নাগরিক ও দুজন বাংলাদেশি এবং দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২২ জনকে হত্যা করে। জঙ্গিরা রেস্টেুরেন্টের অন্যান্য অতিথি এবং কর্মচারীদের রাতভর জিম্মি করে রাখে। পরদিন সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মাধ্যমে শেষ হয় এই জিম্মিদশা। অপারেশন থান্ডারবোল্ট নামে পরিচালিত এই অভিযানে পাঁচ জঙ্গি ও একজন পিৎজা শেফ নিহত হয়। এছাড়া, ঘটনার সময় সন্দেহভাজন হিসেবে আটক হওয়া একজন কর্মচারী নিহত হন ৮ জুলাই। আলোচিত এই ঘটনায় গুলশান থানার পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। আলোচিত এই হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরী ঘটনার এক মাস পরেই ২০১৬ সালের ২৭ শে সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পাইকপাড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দুই সহযোগীসহ নিহত হয়।
গুলশান হামলার পরই তামিমের নামটি ব্যাপক আকারে আলোচনায় আসে। তামিম সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের বড়গ্রামের প্রয়াত আব্দুল মজিদ চৌধুরীর নাতি। মজিদ চৌধুরী একাত্তরে শান্তি কমিটির সদস্য ছিলেন বলে স্থানীয়দের তথ্য।
তামিমের বাবা শফি আহমদ জাহাজে চাকরি করতেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি সপরিবারে কানাডায় পাড়ি জমান। কানাডার উইন্ডসরে থাকার সুবাদে ৩০ বছর বয়সী তামিমের বেড়ে ওঠাও সেখানে।

সংবাদ বিজ্ঞপ্তি এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা

বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা

“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,

“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top