logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

কোন দখলবাজ নেতাকর্মীর স্থান বিএনপিতে নেই-কুলাউড়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা মিফতাহ্ সিদ্দিকী

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৯:১১ মিনিট

কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন
বিশেষ প্রতিনিধি : জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, স্বৈরাচারী শাসনামলে যারা আন্দোলন-সংগ্রাম করে নির্যাতিত হয়েছে তাদের মূল্যায়ন করতে হবে। বিএনপি নেতাদের মনে রাখতে হবে সংগ্রাম করলাম, কিন্তু ৫ আগস্টের পর আমার চাহিদা বেড়ে গেল, হাট-বাজার দখল করতে, সিএনজি স্ট্যান্ড দখল করতে গেলাম অথবা বালু ইজারা নেওয়ার জন্য নেমে গেলাম সেই সমস্ত দখলবাজ নেতাকর্মীদের স্থান বিএনপিতে নেই। ৩১ দফার সংস্কার কর্মসূচির ভিত্তিতে যে নেতা দলের দুর্দিনে পাশে থাকবে সুদিনেও চরিত্র হারাবেনা সেই নেতার প্রয়োজন এখন। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে কুলাউড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা যদি মনে করি, বিএনপি ক্ষমতায় চলে এসেছে আমরা ভূল করবো। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর ৯১ সালে আওয়ামীলীগ ভেবেছিল তারা ক্ষমতায় গিয়ে সরকার গঠন করে ফেলেছে। তখন তারা অন্তবর্তী সরকারও গঠন করে। কিন্তু বাংলাদেশের জনগণ আওয়ামীলীগকে ভোট দেয় নাই। জনগণ বেছে নিয়েছিলে বিএনপিকে। আমরাও যদি বিগত আন্দোলন-সংগ্রামের পর মনে করি এখন তো আওয়ামীলীগ নেই থাকলেও বা কি বিএনপিতো ক্ষমতায় চলে এসেছে ৯১ এর আওয়ামীলীগের মতো আমরাও আরেকবার ভূল করবো। আমরা সাগরের একদম কিনারায় দাঁড়িয়ে সাতরাচ্ছি, সেখান থেকে ডাঙ্গায় উঠবো, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। সে পর্যন্ত আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। এখন যদি তীরে এসে তরি ডুবিয়ে দেই তার চেয়ে দুঃখজনক কিছুই থাকবেনা। এখনো অমানিশা কেটে যায়নি। আমাদের সবাইকে সকল দ্বন্ধ-বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরো বলেন, দেশের ১৮ কোটি মানুষের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসে থেকেও স্বপ্ন দেখছেন কিভাবে সুন্দর একটি দেশ গড়ে তুলবেন। বাংলাদেশের রাজনীতিতে আগামীর পালে কিভাবে ছুটে যাবেন, একটি সমৃদ্ধশালী ও অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ কিভাবে জনগণকে উপহার দিবেন। যে বাংলাদেশটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বিশে^র বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। দেশনেত্রী খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী দীর্ঘ আন্দোলন করে গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিয়ে সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। সেই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে উৎপাদন ও উন্নয়নের বাংলাদেশ ছিল। সেই বাংলাদেশকে একটি মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার মধ্যে দিয়ে তারেক রহমান স্বপ্ন দেখেন আগামীতে বিশ^ মানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, আর সেই মাথা উচু করে দাঁড়াতে হলে সেই নেতৃত্বের প্রয়োজন। সেই নেতৃত্ব আমাদের যুবক এবং প্রবীণদের মেলবন্ধন ঘটিয়ে আগামীতে শিক্ষিত সমাজ এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী সবাইকে একত্রিত করে শ্রমিক, ব্যবসায়ী ও কৃষকদের কথা চিন্তা করে সবার সাথে সমন্বয় করে যে নেতৃত্বটি আগামীতে নেতৃত্ব দিতে পারবে সেই নেতৃত্ব আমাদের প্রয়োজন।
অনুষ্ঠানে সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক কদরুল হক মারুফের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য ও সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সুফিয়ান আহমদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক এড. ফয়জুল করিম ময়ুন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য এড এএনএম আবেদ রাজা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শওকতুল ইসলাম শকু, আহবায়ক রেদওয়ান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, সদস্য জয়নাল আবেদীন বাচ্চু, শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, এম এ মজিদ, আলমগীর হোসেন ভূঁইয়া, রুমেল খান। এছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, কাদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুক্তার আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন, সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক রাহেল মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু প্রমুখ।
এর আগে সকালে উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উৎসবের আমেজ দেখা দেয় নেতাকর্মীদের মাঝে। হাতির বহর ও ব্যান্ড পার্টির মাধ্যমে স্বাগত জানানো হয় সম্মেলনের অতিথিদের। পরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি সম্পাদকসহ অতিথিদের নিয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের নেতা নির্বাচিত করেন। বিকেল ৩টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়। ভোটগ্রহণ শেষে সভাপতি পদে আব্দুর রব কাজল, সাধারণ সম্পাদক পদে আব্দুল মুকিত বুলবুল ও সাংগঠনিক সম্পাদক পদে শাহিন মিয়া নির্বাচিত হন। #

জাতীয় এর আরও খবর
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top