logo
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. দেশ-জনপদ

কুলাউড়ায় উচ্ছেদ অভিযান বন্ধ করে ভূমি পুনরায় বন্দোবস্তের দাবিতে মানববন্ধন 

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৫, ১১:৪৬ মিনিট

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে ভূমিহীনদের উচ্ছেদ অভিযানে বসতবাড়ি ভাঙচুর বন্ধ করে উক্ত খাস ভূমি পুনরায় বন্দোবস্তের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। শুক্রবার (২০ জুন) বিকেলে কর্মধা ইউনিয়নের তুতবাড়ী বাজারে টাট্টিউলী, মুরইছড়া, গণকিয়া, জুগিটিলা, হেবাইরতল, তুতবাড়ীসহ আশপাশের গ্রামের কয়েক শতাধিক পরিবারের পক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করে সরকারের কাছে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে কর্মধা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. রিপন আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, হারিছ আলী, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ হেলাল, যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাহির, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কয়ছর আহমদ, বিএনপি নেতা আব্দুল মুতলিব, পঞ্চায়েত সভাপতি নেছার আহমদ, সমাজসেবক মুসলেম উদ্দিন, ইউনুস মিয়া, যুব সমাজের প্রতিনিধি রিপন আহমদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পুনর্বাসন ছাড়াই বসতবাড়ি ভাঙচুর ও উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এতে সাধারণ মানুষ মানবেতর জীবন যাপন করছেন। আমরা এইসব এলাকায় সাড়ে ১৩শ পরিবার বসবাস করছি। আমরা ভূমিহীন, পরিবার পরিজন নিয়ে শত বছর আগে থেকে বসবাস করে আসছি। এই জায়গা ব্রিটিশরা দিয়েছে জমিদারকে আর জমিদারের কাছ থেকে আমাদের পূর্বসুরিরা ক্রয় করে বসবাস করছেন। পরবর্তীতে পাকিস্তান আমল, বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করেছি। আমাদের কাগজপত্র পর্যালোচনা করে মানবিক দিকগুলো বিবেচনায় এনেও আমাদেরকে উক্ত ভূমি  বন্দোবস্তের ব্যবস্থা করে দিন।
স্থানীয় বাসিন্দা হারিছ আলী, জুবায়ের আহমদ হেলাল, লুৎফর রহমান কয়ছর, রিপন আহমদসহ কয়েকজন বলেন, নবাব পরিবারের কাছ থেকে টুকা পারগের মাধ্যমে জায়গার মালিকানা নিশ্চিত হয়ে বসবাস করছি। আমরা সবাই ভূমিহীন। আমরা সরকার থেকে ভোটাধিকার পেয়েছি। আমরা এদেশের নাগরিক। আমরা ভারত বা পাকিস্তান থেকে আসি নাই। এলাকায় শত বছরের পুরনো মসজিদ, মাদ্রাসা, স্কুল রয়েছে। আমরা তো রোহিঙ্গা নয়। সরকার তো ৪ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। পাহাড়ে বনবিভাগের হাজার হাজার এক জায়গা খাসিয়া- গারোরা জবর দখল করে ঘরবাড়ি তৈরি করে বসবাস করছে। আমরা অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ভূমি উপদেষ্টাসহ জেলা প্রশাসক, ইউএনও ও এসিল্যান্ড এর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।আমাদেরকে উক্ত ভূমি পুনরায় বন্দোবস্ত পাওয়ার ব্যবস্থা করে দেন।
এলাকাবাসী জানান, গত ১৫ জুন দক্ষিণ টাট্টিউলী গ্রামের কনাই মিয়া (৭৫) বসতবাড়ীর পাকা দেয়াল ভাঙচুর ও গাছপালা কেটে ফেলেছেন প্রশাসনের প্রতিনিধিরা। এর পূর্বে গণকিয়া গ্রামে মজমিল মিয়ার বাড়িতে অভিযানে ঘরের টিনের চাল খুলে নেওয়া হয়।
উচ্ছেদের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, আমরা কোনো প্রকৃত ভূমিহীনকে উচ্ছেদ করছি না। বরং যারা প্রভাব খাটিয়ে বছরের পর বছর ধরে সরকারি খাস জমি দখল করে রেখেছেন, তাদের কাছ থেকে এসব জায়গা উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।প্রভাবশালী বিত্তশালীদের দখলে থাকা জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত পাওয়ার ব্যবস্থা করে দেব। অভিযান অব্যাহত থাকবে।

দেশ-জনপদ এর আরও খবর
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা

কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা

কুলাউড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

কুলাউড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

সর্বশেষ সংবাদ
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top