logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. দেশ-জনপদ

কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন ২৪ জুন, চলছে প্রচারণা

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৪:৫৫ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : আগামী ২৪ জুন কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলে ৩টি পদের বিপরীতে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন। গত ১৫ জুন সদর ইউনিয়ন পরিষদ হলরুমে মনোনয়নপত্র যাচাই বাছাইকালে কোনো ত্রুটি না থাকায় ৭টি মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়। এরপর প্রার্থীদেরকে চূড়ান্ত ভোটার তালিকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রেদওয়ান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন ভূঁইয়া, সুফিয়ান আহমেদ, রুমেল খান, তারু খাঁ ও সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক কদরুল হক মারুফসহ নেতাদের উপস্থিতিতে প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দেন। মনোনয়ন ফরম বাছাই শেষে প্রার্থীরা উপস্থিত নেতৃবৃন্দের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। মনোনয়ন বাছাইয়ের পর প্রার্থী ও তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভোট চেয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বর্তমানে সকল প্রার্থীরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়ে বিএনপির ভোটারদের কাছে ভোট কামনা করছেন।
দলীয় সূত্র জানা গেছে, সভাপতি পদে প্রার্থীরা হলেন, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব কাজল, বিএনপি নেতা শফিক মিয়া ও সাবেক যুবদল নেতা আলমগীর হোসেন আলম। সাধারণ সম্পাদক পদে সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনহার হোসেন প্রতিদ্বন্ধিতা করবেন। সাংগঠনিক সম্পাদক পদে সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতলিব ও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহিন মিয়া প্রতিদ্বন্ধিতা করবেন। ২৪ জুন মঙ্গলবার সকরাল ১০টায় সম্মেলন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় কাউন্সিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির আহবায়ক এড. ফয়জুল করিম ময়ুন। বিশেষ অতিথি থাকবেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য এড এ এন এম আবেদ রাজা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শওকতুল ইসলাম শকু, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, সদস্য ও সদর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক এম এ মজিদ, সদস্য ও সদর ইউনিয়ন বিএনপির সহকারী সমন্বয়ক রুমেল খানসহ উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক কদরুল হক মারুফ।

সম্মেলন ও কাউন্সিল প্রস্তুত কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুফিয়ান আহমেদ বলেন, প্রার্থীদের প্রচারণায় সরব সদর ইউনিয়নে বিএনপির রাজনীতির মাঠ। প্রার্থীসহ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। মঞ্চ প্রস্তুতসহ সার্বিক সব বিষয়ের কাজ জোরেসোরে চলছে। তিনি আরো বলেন, আমরা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার চেষ্টা করবো।  কোন স্বজনপ্রীতি ও একাট্টা নির্বাচনকে কখনো প্রশ্রয় দেবনা। আমরা চাই সঠিক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতা বেরিয়ে আসবে। যাদের নেতৃত্বে আগামী দিনে সদর ইউনিয়ন বিএনপি একটি সুসংগঠিত ও নিরপেক্ষতা বজায় রেখে দলের ভাবমূর্তি রক্ষা করে চলতে পারে। #

দেশ-জনপদ এর আরও খবর
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top