আল ইসলাহ কুলাউড়া পৌর’র ঈদ পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৫, ৩:১৫ মিনিট
কুলাউড়া প্রতিনিধি: পবিত্র ঈদুল আদ্বহা উপলক্ষে গত ১২ জুন ২৫ইং বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কুলাউড়া পৌর শাখার ‘ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ‘ কুলাউড়া শহরের পাকশী হোটেল কন্ফারেন্স হলে অনুষ্ঠিত হয়। জনাব জাহেদ বখশ টিপু’র সভাপতিত্বেও সাধারণ সম্পাদক মাওঃ মুফতি হাবিবুর রহমান হাসানী’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সভাপতি মাওঃ মুফতি শামসুল ইসলাম সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওঃ হাফিজ এনামুল হক সাহেব। কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওঃ ফজলুল হক খান সাহেদ। তালামিযে ইসলামিয়া কেন্দ্র পরিষদের সাবেক অর্থ সম্পাদক মাওঃ খন্দকার অজিউর রহমান আসাদ। জেলা তালামিযের সহ সাধারণ সম্পাদক এম আফজল হোসেন সাজু।
অধ্যাপক মোঃ আমিন মিয়া।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্তিত ছিলেন আরব আমিরাত প্রবাসী মাওঃ মোহাম্মদ শহিদুল ইসলাম। পৌর তালামীযের সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ। আরও উপস্থিত ছিলেন হাফিজ আহমদ আলী, হাফিজ আব্দুল মুবিন জিহাদী, রেদওয়ান বখশ রাহাদ, মাওঃ আরিফুল ইসলাম, শাহ জামান চৌধুরী, হাফিজ ইউনুস আলী, হাফিজ আব্দুস ছত্তার। শফিকুল ইসলাম জুয়েল সহ পৌরও বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দও কর্মীবৃন্দ।

পরিশেষে পৌর আল ইসলাহ’র সাবেক সাধারণ সম্পাদক সৌদি প্রবাসী জনাব শিপলু বখশ সাহেবের পিতার জন্যেও পৌর আল ইসলাহ’র সহ সভাপতি হাফিজ আব্দুল মছব্বির সাহেবের রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সফল ভাবে সমাপ্তি করা হয়।




