কুলাউড়ায় যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজের পক্ষ থেকে বন্যার্ত মানুষের মাঝে খাবার বিতরণ
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৪, ৬:২৬ মিনিট
বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয়তাবাদী ছাত্রদল নেতা, যুক্তরাজ্য প্রবাসী মো: আব্দুল আজিজ ওমর এর পক্ষ থেকে বন্যার্ত প্রায় দুই শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ২৮ জুন শুক্রবার উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর জালালীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আশ্রয় কেন্দ্র ও শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের মাঝে খাদ্য বিতরণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোস্তফা কামাল, সমাজসেবক জুবেল খাঁন, শিপন আহমদ, গণি মিয়া, আমরুজ মিয়া, সাংবাদিক বশির আল ফেরদাউস প্রমুখ।





