logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. দেশ-জনপদ

মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৪, ৪:৩৪ মিনিট

রকিবুল ইসলাম রকি, মৌলভীবাজারঃ

মৌলভীবাজার জেলায় মনুসহ বেশ কয়েকটি ছোট বড় নদী রয়েছে যেখানে প্রতিবছরই ওই সব নদীর পানিতে ডুবে মৃত্যু হয় এমন ব্যক্তির সংখ্যাও কম নয়। গত তিনদিনে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় ৬ শিশুর মৃত্যুর ঘটনার খবর পাওয়া গেছে। এতে কিছুতেই কমছে না নিহতদের পরিবারের আহাজারি।

নিহতরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম শ্যামেরকোনা গ্রামের পচন মিয়ার ছেলে ছাদি মিয়া (৮) ও একই গ্রামের জমির মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৭) , মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ভাগাডাহর গ্রামের আয়শা বেগম(১২), সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া গ্রামের রিমন মিয়া (১১), সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের আজিজুল ইসলাম (৬)। কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের বাসিন্দা নাছির মিয়ার শিশুপুত্র আবু সাইদ আহমদ রেদোয়ান (৬)।

জানা যায়, সদর উপজেলার শ্যামেরকোনা গ্রামের ছাদি মিয়া (৮) রাস্তায় হাটছিল হঠাৎ ধলাই নদীর বাধ ভেঙ্গে সে পানির স্রোতে তলিয়ে যায় এ সময় তাকে উদ্ধার করতে হৃদয় মিয়া (১৭) নামের আরেক কিশোর পানিতে নামলে সেও পানিতে তলিয়ে যায়, পরবর্তীতে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ভাগাডাহর গ্রামের আয়শা বেগম (১২) বাড়ির পাশে বন্যার পানি দেখতে ঘর থেকে বেরিয়ে যায়। নদীর তীব্র স্রোতে একপর্যায়ে সে বন্যার পানিতে তলিয়ে যায়, পরবর্তীতে স্বজনরা পানিতে নেমে তার লাশ উদ্ধার করেন।

এদিকে সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া গ্রামের দ্বিতীয় শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থী রিমন মিয়া (১১) মৌলভীবাজারের মনু ব্যারেজ সংলগ্ন সুইচ গেইট এলাকায় সে গোসল করতে পানিতে নামে, নদীতে তীব্র স্রোত থাকায় একসময় সে পানির নিচে তলিয়ে যায়, পরবর্তীতে সেখানে উপস্থিত লোকজন ফায়ার সার্ভিস কে কল দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট সিলেট থেকে এসে অনেক্ষন খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় তারা ফিরে যায়। স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে মৌলভীবাজারের কনকপুর এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

আজ দুপুরে সদর উপজেলা ১নং খলিল পুর ইউনিয়ন এর লামুয়া আশ্রয়ন প্রকল্পে বাসিন্দা আজিজুল ইসলাম (৬) বরাক নদীতে পড়ে যায়, স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে না পেলে, ফায়ার সার্ভিস কে খবর দেন, পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের বেশ কিছুক্ষণের অভিযানে তার মৃতদেহ উদ্ধার করে।

অপরদিকে আজ বিকেলের দিকে, কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের বাসিন্দা নাছির মিয়ার শিশুপুত্র আবু সাইদ আহমদ রেদোয়ান (৬) সাম্প্রতিক সময়ের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে ডুবে মারা যায়।

এ বিষয়, মৌলভীবাজার ফায়ার স্টেশনের উপ- সহপরিচালক মো: আলাউদ্দিনের কাছে জানতে চাইলে বলেন, পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে, তবে এ সকল দুর্ঘটনার অধিকাংশই ঘটছে পরিবারের অবেহেলার কারণে, পরিবারের সদস্যরা যদি ছোট বাচ্চাদের খেয়াল রাখেন এবং সাঁতার শেখান তাহলে পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে যাবে।

মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, নিহতের পরিবারদের মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে উপহার দেওয়া হয়েছে এবং সদর উপজেলা সহ বিভিন্ন জায়গায় আমরা জনসচেতনতা তৈরী করছি, এছাড়া শিশুদের খেয়াল রাখার জন্য প্রতিটি ইউনিয়ন /গ্রামে মাইকিং করেছি এবং পরবর্তীতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

দেশ-জনপদ এর আরও খবর
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top