logo
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

জুড়ীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভারতীয় চিনির অবৈধ ব্যবসা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৪, ১:২২ মিনিট

বিশেষ প্রতিনিধি, জুড়ী:

মৌলভীবাজার জেলার জুড়ীতে একটি সংঘবদ্ধ চোরাকারবারী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন থেকে ভারতীয় অবৈধ চিনির ব্যবসা করে আসছে। প্রতিদিন জুড়ী উপজেলার কামিনীগঞ্জ ও ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসায়ী, মিষ্টির দোকান ও বেকারীতে ঢুকছে এসব অবৈধ চিনি। এসব অবৈধ চিনি নিয়ে অনুসন্ধান করতে গেলে চোরাকারবারিদের রোষানালে পড়েন স্থানীয় সাংবাদিকরা।

জানা যায়, সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় চিনির চালান দেশে প্রবেশ করানো, বর্তমানে দেশে অনেকটা ওপেন সিক্রেট। সীমান্তে শিথিলতার সুযোগে বাংলাদেশের বাজার ভারতীয় চিনিতে সয়লাব। একটি চোরাকারবারী চক্র ভারতীয় অবৈধ চিনি এনে প্রতিষ্ঠিত শিল্প গ্রুপগুলোর বস্তাতে ভরে বাজারে চিনি বিক্রি করে রমরমা ব্যবসা করে আসছে। গত কয়েকদিন আগে সাংবাদিকদের দেওয়া তথ্য মতে জুড়ী উপজেলার এক দোকানে পিকআপ বোঝাই চিনি নামানোর সময় ভারতীয় চিনিসহ একটি গাড়িকে আটক করে থানা পুলিশ। পরে এ ঘটনায় থানায় মামলা হলে চালকসহ দোকান মালিককে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার পর থেকে চোরাকারবারীরা স্থানীয় সাংবাদিকদের ঘায়েল করতে বিভিন্ন ফন্দি আটে। গত মঙ্গলবার (১২ জুন) রাতে স্থানীয় সাংবাদিক হারিছ মোহাম্মদ ঔষধ আনতে পোস্ট অফিস রোডে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় অবৈধ চোরা কারবারীর চিহ্নিত পিকআপ ( ঢাকা মেট্রো-ন ১৫-২১০৫) নম্বরের গাড়িটি দিয়ে হত্যার উদ্দেশ্য চাপা দেয়ার চেষ্টা করে। গাড়ি চাপা থেকে বাঁচতে তাৎক্ষণিক সাংবাদিক হারিছ মোহাম্মদ সড়কের পাশে মোটরসাইকেল নিয়ে পরে মারাত্মক আহত হন। এসময় চিনির গাড়িতে ড্রাইভারের পাশে বসা অবৈধ ভারতীয় চিনির সিন্ডিকেটের মূল হোতা বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বদর উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম সাংবাদিক হারিছ মোহাম্মদকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে প্রাণনাশের হুমকি দিয়ে গাড়ি নিয়ে দ্রুত চলে যান‌। পরে স্থানীয়রা সাংবাদিক হারিছ মোহাম্মদ কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চিকিৎসা প্রদান করেন।

বড়লেখার স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, জাহাঙ্গীর আলম (৩০) দীর্ঘ কয়েক বছর থেকে চোরাচালানের সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী নির্যাতনসহ চোরাচালানের কয়েক ডজনেরও বেশী মামলা রয়েছে। তারপরও সে বীরদর্পে চোরাচালান ব্যবসা চালিয়ে যাচ্ছে। কার আশ্রয়-প্রশ্রয়ে জাহাঙ্গীর এসব করছে-এ নিয়ে এলাকায় ঘুরপাক খাচ্ছে নানামুখী প্রশ্ন।

নাম প্রকাশে অনিচ্ছুক বড়লেখা উপজেলার একাধিক জনপ্রতিনিধি জানান, জাহাঙ্গীর একজন চিহ্নিত চোরাকারবারী। তারপরও সে কিভাবে বীরদর্পে ঘোরে বেড়াচ্ছে তা আমাদের বোধগম্য নয়।

এ বিষয়ে জুড়ী থানায় হারিছ মোহাম্মদ বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ সংবাদ

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top