কুলাউড়ায় ঝড়ে চলন্ত মোটরসাইকেলে গাছ চাপা পড়ে এক ব্যবসায়ী নিহত
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৪, ৮:১৫ মিনিট
কাওছার আহমদ, স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় চলন্ত মোটরসাইকেলে গাছ চাপা পড়ে আব্দুল মতিন (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রবিবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন (আওলি) নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মতিন ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা এবং ব্রাহ্মণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মতিন ষ্টোর এর স্বত্বাধিকারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন মতিন। এ সময় আকস্মিকভাবে ঝড় তুফান শুরু হয় এবং সে সময় রাস্তার পাশের গাছ মোটর সাইকেলে তার মাথার উপর ভেঙে পড়লে তিনি গুরুতর আহত হন। আশংকাজনক অবস্হায় স্হানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মুসলিম এইড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।




