কুলাউড়ায় ৬ জন উদ্যোক্তা ও খামারীকে সম্মাননা প্রদান
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৩, ৩:৫৩ মিনিটহীড বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক মো. দীল ইসলামের সভাপতিত্বে ও কুলাউড়া হীড বাংলাদেশের কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা সোহেল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ জসিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, কুলাউড়া হীড বাংলাদেশের শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম, হীড বাংলাদেশের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.বর্মেন্দ সিনহা, কুলাউড়া উপজেলা বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম ও আব্দুল কুদ্দুস।
উপজেলার সফল উদ্যোক্তা খছরু মিয়া, লিটন দত্ত, সবিতা রাণী মালাকার, রোকেয়া বেগম, সুমন মালাকার ও জাকির হোসেন সহ খামারীরা অনুষ্ঠানে নিজেদের সফলতার কথা তুলে ধরে তরুণ প্রজন্মকে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে উদ্বুদ্ধ করেন।




