logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

সন্তানসহ আঁখির মৃত্যু : গাফিলতির কথা স্বীকার সেন্ট্রাল হসপিটালের

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৩, ৯:৪৩ মিনিট

নিজস্ব প্রতিবেদক : ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতি মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় গাফিলতি ছিল বলে স্বীকার করল সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষ। গাফিলতার কথা স্বীকার করে নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন হসপিটালটির সিনিয়র উপপরিচালক ডা. এ টি এম নজরুল ইসলাম।

সোমবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সেন্ট্রাল হসপিটালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

ডা. নজরুল ইসলাম বলেন, ‘আঁখির চিকিৎসায় হাসপাতালের অবশ্যই গাফিলতি ছিল। গাফিলতি ছিল প্রথমত ডা. সংযুক্তা সাহার, তারপর ওটির চিকিৎসকদের, কারণ সে সময় তারা সিনিয়র ডাক্তারদের ডাকেননি।’ এ ঘটনায় সেন্ট্রাল হসপিটালের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এরই মধ্যে পাঁচ দিন চলে গেছে।

যথাসময়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। হাসপাতালের পক্ষ থেকে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের তদন্ত কার্যক্রম তো এখনো শেষ হয়নি। তদন্ত প্রতিবেদনের রিপোর্ট এলেই আমরা অ্যাকশনে যাব।’

রোগীকে কী চিকিৎসা দিতে হবে, তার পরিস্থিতি কী এটা হাসপাতাল ম্যানেজমেন্ট নয় বরং ডিউটি চিকিৎসক দেখেন জানিয়ে ডা. নজরুল ইসলাম বলেন, ‘সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনা দুঃখজনক।

এখানে সংযুক্তা সাহাসহ সংশ্লিষ্টদের গাফিলতি ছিল। এটি একটি বিরাট ভুল। এতে হাসপাতাল কর্তৃপক্ষের দায় রয়েছে। এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে রোগীর চিকিৎসার বিষয়টি প্রথমত ডিউটিতে থাকা চিকিৎসক দেখেন।

এরপর প্রয়োজনে হাসপাতাল ম্যানেজমেন্ট যুক্ত হয়।’

হাসপাতালে নিয়মিত চিকিৎসকরা না থাকার পরও তাদের নামে চিকিৎসা নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা আমার জানা নেই।’

ক্ষতিপূরণ দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে ডা. এ টি এম নজরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশা করি। পরিবারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।’

এদিকে দুপুরে রাজধানীর গ্রীন রোডের সেন্ট্রাল হসপিটালের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে মাহবুবা রহমান আঁখি ও তার সন্তানের মৃত্যুর ঘটনার বিচার-ক্ষতিপূরণসহ চার দফা দাবি জানিয়েছেন তার সহপাঠীরা। এসব দাবি মানা না হলে ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন তারা।

গত ৯ জুন প্রসব ব্যথা নিয়ে সেন্ট্রাল হসপিটালে আসেন আঁখি। ওই দিন নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করার কথা থাকলেও পরে সিজার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও দেখে প্রতিষ্ঠানটির গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক সংযুক্তা সাহার কাছে এসেছিলেন তিনি।

রোগী এলেও তিনি আগেই হসপিটাল থেকে চলে যান। তবে সেটি গোপন রেখে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এ ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণ হলে পরদিনই আঁখিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

জন্মের কয়েক ঘণ্টা পরই মারা যায় নবজাতক। আট দিন চিকিৎসাধীন থেকে রবিবার (১৮ জুন) মাহবুবা রহমান আঁখিও মারা যান।

জাতীয় এর আরও খবর
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top