logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. দেশ-জনপদ

সাইকেল চালিয়ে ১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিলেন কুলাউড়ার সুপ্রিয়

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৩, ৫:৪৭ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : একটি সাধারণ ছোট্ট সাইকেল দিয়ে পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাসিন্দা সুপ্রিয় পাল (২২)। তিনি গড়ে প্রতিদিন দৈনিক ১০০ কিলোমিটার পথ সাইকেল চালানোর ১৫০তম রাইড সম্পন্ন করেন। সুপ্রিয় পাল টিলাগাঁও ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা নির্মল কান্তি পাল ও গৃহিণী শিপ্রা রাণী পাল দম্পতির ছেলে। সে স্থানীয় আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। পরবর্তীতে দারিদ্রতা কারণে আর বেশি পড়ালেখা করা সম্ভব হয়নি। পঞ্চম শ্রেণিতে পড়াকালীন সময় থেকেই বাইসাইকেল চালানোর প্রতি প্রবল আগ্রহ জন্মে সুপ্রিয় পালের। তিনি সাইক্লিং গ্রুপ সেঞ্চুরিয়ান রাইডার্সের সদস্য হিসেবে রয়েছেন। এই গ্রুপে প্রায় সাড়ে তিন হাজারের অধিক সদস্য রয়েছেন।
সুপ্রিয় পাল জানান, তাদের এলাকার ৬৫ বছর বয়সী এক প্রবীণ ব্যক্তি সপ্তাহে ১দিন বাইসাইকেল নিয়ে প্রায় ৬০ কিলোমিটার দূরে সিলেট শহরে চলে যেতেন। উনার কাছ থেকে সাইকেল চালানোর সেই গল্প শুনেই তিনি শত কিলোমিটার পথ পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেন। তাও আবার একদম সাধারণ মানের নন গিয়ার (এভন) বাইসাইকেল দিয়েই স্বপ্ন পূরণের যুদ্ধে নামেন তিনি। ২০২১ সালের ১৩ মার্চ বড়লেখা উপজেলার মাধবকুন্ড জলপ্রপাতে গিয়ে প্রথম ১০০ কিলোমিটার বাইসাইকেল রাইড সম্পন্ন করেন তিনি। এরপরে আর থেমে থাকেনি তাঁর বাইসাইকেলের প্যাডেল। গত শুক্রবার (৯ জুন) টিলাগাঁও, রবিরবাজার, কুলাউড়া, মৌলভীবাজার, শ্রীমঙ্গল হয়ে আবার টিলাগাঁওয়ের বাংলা বাজার পর্যন্ত বাইসাইকেল চালিয়ে তিনি ১০০ কিলোমিটারের ১৫০তম সেঞ্চুরি সম্পন্ন করেন।
তিনি আরো জানান, বাইসাইকেল চালিয়ে তিনি ইতিমধ্যে চট্টগ্রাম, ঢাকা, নরসিংদী, ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেট জেলা ভ্রমণ করেছেন। গত ৫ মে সিলেট বিভাগের ৪ জেলায় ২৩ ঘন্টা ৪৫ মিনিটে ৩০০ কিলোমিটার রাইড সম্পন্ন করেন তিনি। এর আগে সিলেট সাইক্লিং কমিউনিটির ৯ বছর পূর্তি উপলক্ষে একটি ইভেন্টে অংশগ্রহণ করে চ্যালেঞ্জিংয়ে চ্যাম্পিয়ন হন।
আগামীতে বাইসাইকেলে চালিয়ে ৬৪ জেলা ঘুরে দেখার স্বপ্ন ও বাইসাইকেল নিয়ে রেইস প্রতিযোগিতায় অংশগ্রহণ করার প্রবল ইচ্ছে আছে তাঁর। সে জন্য প্রয়োজন একটি ভালো রেইস সাইকেল। আর্থিক অবস্থার জন্য ভালো সাইকেল কেনা সম্ভব হচ্ছেনা বলেও জানান সুপ্রিয় পাল। পৃষ্ঠপোষকতা পেলে দেশের বাইরে গিয়েও বিভিন্ন ইভেন্টে সাইক্লিং করারও স্বপ্ন আছে রয়েছে তাঁর।
স্থানীয় টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক বলেন, সুপ্রিয় পাল খুবই দরিদ্র পরিবার থেকে বেড়ে উঠা। সাইক্লিং করে সে ইতিমধ্যে অনেক জায়গা ভ্রমণ করেছে। তবে এই ছেলের অগ্রযাত্রায় আমাদের সবাইকে সহযোগিতা করে এগিয়ে আসা উচিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার বলেন, ছেলেটি সম্পর্কে খোঁজখবর নিয়ে সহযোগিতার করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

দেশ-জনপদ এর আরও খবর
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top