সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৫৮ কোটি টাকার বাজেট দাম বাড়বে যেসব পণ্যের
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৩, ৮:৫৭ মিনিটডেস্ক রিপোর্ট ঃ জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বৃহস্পতিবার বিকাল ৩টায় অর্থমন্ত্রী সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার এই প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
এ সময় বলপয়েন্ট কলম উৎপাদনে ভ্যাট অব্যাহতি সুবিধা তুলে নেওয়ার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এতে কলম উৎপাদনে ১৫ শতাংশ ভ্যাট বসবে। ফলে পণ্যটির দামও বাড়বে।
বাজেটে বেশ কিছু পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) এবং শুল্ক বাড়ানোর সুপারিশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে দাম বাড়বে কলম, থালাবাসন, চশমা ও রোদচশমা, টিস্যু, মোবাইল ফোন, গ্যাস সিলিন্ডার, সিগারেট, তরল নিকোটিন, বাসমতী চাল, কাজুবাদাম, খেজুর, বাইসাইকেল, আঠা, সিমেন্ট, সাধারণ ইট, সফটওয়্যার, বিদেশি লিফট ও বিদেশি স্যান্ডউইচ প্যানেলের।
প্লাস্টিকের তৈরি থালা, বাটি ও অন্যান্য পণ্যের ভ্যাট আড়াই শতাংশ বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করার প্রস্তাব এসেছে বাজেটে। টিফিন বক্স ও পানির বোতলে ভ্যাট আগের মতো থাকবে। অ্যালুমিনিয়ামের থালাবাসন ও রান্নাঘরের সরঞ্জামের ভ্যাট একই হারে বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
চশমার ফ্রেমের ওপর আমদানি শুল্ক এখন ৫ শতাংশ। তৈরি চশমার ওপর শুল্ক ২৫ শতাংশ। শুল্ক ফাঁকি রোধে ফ্রেমের ওপর শুল্ক ২৫ শতাংশ করা হয়েছে। রোদচশমা বা সানগ্লাসের (প্লাস্টিক ও মেটাল ফ্রেমযুক্ত) ভ্যাট বাড়ানো হয়েছে আড়াই শতাংশ।




