logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

কুলাউড়ায় আন ফানাই নদীর খাল খননে সুফল পাবে হাকালুকি হাওর তীরের ১৫ গ্রামের কৃষক

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৬, ৮:৫৪ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরের আন ফানাই নদীর চকিরমোড়া এলাকা থেকে উত্তরমুখী আন ফানাই পর্যন্ত দুই কোটি ছয় লাখ টাকা ব্যয়ে খাল খননের কাজ রবিবার (১৭ মে) সকাল থেকে শুরু হয়েছে। এ কাজ বাস্তবায়ন হলে হাকালুকি হাওর তীরের তিন ইউনিয়নের প্রায় ১৫ টি গ্রামের কৃষক, মৎস্যজীবিসহ কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। এর আগে গত ১৪ মে এ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে কাজ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মহল অন্য এলাকার একটি ছবিযুক্ত করে কাজে অনিয়মের অভিযোগ এনে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ায়। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক সমালোচনা শুরু হয়।

সরেজমিনে রবিবার দুপুরে প্রকল্প এলাকা আন ফানাই নদীর চকিরমোড়ায় গিয়ে দেখা যায়, হাকালুকি হাওর তীরবর্তী ফানাই নদীর পাশে ভরাট হওয়া অব্যবহৃত আন ফানাই নদীর খাল খননের কাজ চলছে। এসময় স্থানীয় ভূকশিমইল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, পিআইও অফিসের লোকজনসহ এলাকাবাসী উপস্থিত থেকে কাজটি তদারকি করতে দেখা গেছে। এই খালের উভয়পাশে ভূকশিমইল, বরমচাল ও ভাটেরা ইউনিয়নের মানুষের হাজার হাজার হেক্টর কৃষিজমি রয়েছে। খালটি খনন হওয়ার পর এতদ অঞ্চলের কৃষকদের দুর্ভোগ লাগব হবে এবং মাছের উৎপাদন বাড়বে।

প্রকল্প এলাকায় দেখা হয় স্থানীয় ইউপি সদস্য শাহেদ আহমদ, আতিকুর রহমান শান্তি, কৃষক আকমল আলী ও লোকমান আহমদের সাথে। তারা বলেন, এই খাল খনন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। মাননীয় সংসদ সদস্য শওকতুল ইসলাম মহোদয়ের আন্তরিক প্রচেষ্ঠায় বর্তমান সরকারের মাধ্যমে এ কাজ বাস্তবায়নের পথে। কিন্তু দুঃখের বিষয় একটি মহল এই উন্নয়ন কাজকে প্রশ্নবিদ্ধ করতে নানা অপপ্রচার চালাচ্ছে। কাজ শুরু হওয়ার দুই দিন আগে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে খাল খনন নিয়ে অপপ্রচার চালায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা আরো বলেন, প্রতিবছর খরা মৌসুমে বোরো আবাদের সময় পানির জন্য কৃষকদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। পানির অভাবে অনেক কৃষকের ধানের ভালো ফলন হয়না। কাজটি বাস্তবায়ন হলে তিন ইউনিয়নের প্রায় সহ¯্রাধিক কৃষক অনেক উপকৃত হবেন। কাজটি সঠিকভাবে যাতে বাস্তবায়ন হয় সেজন্য আমরা এলাকার পক্ষ থেকে সোচ্চার রয়েছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল বলেন, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের বাস্তবায়নে কুলাউড়ার ভূকশিমইল, বরমচাল ও ভাটেরা ইউনিয়নের প্রায় আট কিলোমিটার দীর্ঘ খাল খনন প্রকল্পে ৩ দশমিক ৯ কিলোমিটার খননের জন্য দুই কোটি ছয় লাখ তিন হাজার ৮০ টাকা বরাদ্দ পাওয়া গেছে। রবিবার সকাল থেকে এ খনন কাজ শুরু হয়েছে। টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া অনুকূলে না থাকায় সময়মত খনন কাজ শুরু করা সম্ভব হয়নি। আগামী জুন মাসের ভিতরে কাজটি শেষ করার কথা রয়েছে। কাজ সঠিকভাবে বাস্তবায়নের জন্য আমাদের সার্বক্ষণিক তদারকি রয়েছে।

ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রকল্প চেয়ারম্যান আজিজুর রহমান মনির বলেন, খাল খনন কাজ সম্পন্ন হলে হাওর তীরের তিন ইউনিয়নের কয়েক হাজার কৃষক ও মৎস্যজীবি উপকৃত হবেন। বিশেষ করে ভূকশিমইল ইউনিয়নের জাবদা, কালেশার, মুক্তাজিপুর, শশারকান্দি, বাদে ভূকশিমইল, বরমচাল ইউনিয়নের মহলাল, মাধবপুর, আলীনগর, রাউৎগাঁও, ভাটেরা ইউনিয়নের শাহমীর, হরিপুর, খামাউড়াসহ প্রায় ১৫টি গ্রামের কৃষক এর সুফল ভোগ করবেন। এছাড়া প্রতিটি গ্রামের ছোট খাল ও বিলের জমাটবদ্ধ পানি নিষ্কাশনেও সহজ হবে। বিশেষ করে হাওর এলাকায় বোরো মৌসুমে কৃষকরা পর্যাপ্ত পানি সুবিধা পাবেন এবং মাছের উৎপাদনও বাড়বে। তিনি আরো বলেন, সরকারের এ উন্নয়ন কাজকে বাঁধাগ্রস্থ করতে একটি গোষ্ঠী নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জাতীয় এর আরও খবর
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top