logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. দেশ-জনপদ

মৌলভীবাজারে স্কুলের ভবন নির্মাণ”দেড় বছরেও শেষ হয়নি ৬ মাসের কাজ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৫, ৩:৩৯ মিনিট

রকিবুল ইসলাম রকি,মৌলভীবাজার : মৌলভীবাজার শহরের গোবিন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজের ধীরগতিতে চরম ভোগান্তিতে পড়েছে শতাধিক কোমলমতি শিক্ষার্থী। ছয় মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও দেড় বছরেও শেষ হয়নি নির্মাণকাজ। বিদ্যালয়টির শতবর্ষী পুরাতন ভবন ভেঙে নতুন একতলা একাডেমিক ভবন নির্মাণে ২০২৪ সালের জানুয়ারিতে কাজ পায় ‘জুবায়ের কনস্ট্রাকশন’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ছয় মাসের মধ্যে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিলেও এখনো পুরো কাজ শেষ হয়নি।

বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, একই সময় শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের কাজ শুরু হলেও বর্তমানে সেটির তৃতীয় তলার নির্মাণ প্রায় সম্পন্ন। কিন্তু গোবিন্দশ্রী বিদ্যালয়ের কাজে গাফিলতির কারণে এখনও কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যায়নি। ভবন নির্মাণ শেষ না হওয়ায় শিক্ষার্থীদের পাঠদানে ব্যবহার করা হচ্ছে বিদ্যালয় থেকে কিছুদূরে ভাড়া নেওয়া একটি তিনতলা অস্থায়ী ভবন। সেটি এখন রীতিমতো মরণফাঁদে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণভাবে বাঁশের সিঁড়ি বেয়ে উঠতে হয় ওপরে। ছাদ ছাড়া অনেক কক্ষে নেই দেয়াল, বৃষ্টির দিনে ভিজেই ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। ফলে অনেক অভিভাবকই সন্তানদের স্কুলে পাঠাতে অনাগ্রহী হয়ে পড়েছেন।

অভিভাবক জামিলা বেগম বলেন, অস্থায়ী ভবনের তৃতীয় তলায় শিশুদের ওঠানামা করানো খুব কষ্টদায়ক। বৃষ্টির দিনে বই-খাতা ভিজে যায়। আমরা চাই স্কুলের নির্মাণকাজ দ্রুত শেষ করে শিশুদের নিরাপদ পরিবেশে পাঠদান নিশ্চিত করা হোক। আরেক অভিভাবক আবিদা বেগম বলেন, অনেকদিন ধরে কাজ চলছে কিন্তু শেষ হচ্ছে না। অস্থায়ী ভবনে পাঠদান ঝুঁকিপূর্ণ ও কষ্টকর। আমরা দ্রুত বিদ্যালয়টি উদ্বোধনের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জুবায়ের কনস্ট্রাকশনের সত্ত্বাধিকারী জুবায়ের আহমদ বলেন, আর্থিক সমস্যা এবং বিভিন্ন অসুবিধার কারণে কাজ চলমান রাখতে সমস্যা হয়েছে। তবে এখন টানা কাজ চলছে। কোরবানির ঈদের আগেই কাজ শেষ হবে বলে আশা করছি।

মৌলভীবাজার সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহেদ হোসেন বলেন, কিছু ডিজাইন সংশোধনের কারণে এক সময় কাজ বন্ধ ছিল। এছাড়া রমজানে শ্রমিক সংকট ছিল। তবে ঈদের পর থেকে পুরোদমে কাজ চলছে। আশা করছি, আগামী এক মাসের মধ্যে কাজ শেষ হবে।

দেশ-জনপদ এর আরও খবর
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top