মৌলভীবাজারের জুড়ীতে মৎস্য চাষীদের মধ্যে মৎস্য খাদ্য বিতরন
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫, ৮:২৬ মিনিট
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে ২০২৪-২৫ অর্থবছরে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষীদের মধ্যে মৎস্য খাদ্য বিতরন করা হয়েছে।
বুধবার উপজেলার মৎস্য চাষীদের মধ্যে জুড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গনে
সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত এসব মৎস্য খাদ্য বিতরন করা হয়।
এসব খাদ্য বিতরণে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা মৎস্য কর্মকর্তা ড. মো: আরিফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মনিরুজ্জামান প্রমুখ।
এ সময় উপজেলার ৬১ জন প্রান্তিক মৎস্য চাষীদের মধ্যে ৫০ কেজি করে মোট ৩০৫০ কেজি খাদ্য বিতরন করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বিগত বন্যায় জুড়ী উপজেলার বেশ কয়েকজন মৎস্য চাষী ক্ষতিগ্রস্থ হয়েছেন।সরকারের পক্ষ থেকে প্রান্তিক পর্যায়ে এসব মৎস্য চাষীদের মধ্যে মাছের খাদ্য বিতরন করা হয়েছে।




